Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    বিপুল ভোট পেয়ে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান- যুবদল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের 
গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। শুক্রবার বিকেলে পৌরসভার ১২নং ওয়ার্ডে কলোনী, ঠনঠনিয়া এলাকায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট ও ধানের শীষ নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়। পরে ঠনঠনিয়া এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারপর থেকে শুধুমাত্র বগুড়া নামের কারণেই দীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত ছিল এই জেলা। তবে সময় এসেছে সেই সকল অপূর্ণ কাজগুলোর বাস্তবায়নের। যার জন্য এই আসন থেকে বগুড়ার সকল উন্নয়নের কান্ডারী তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বলেন একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যারা ১৯৭১ সাল থেকেই এদেশের স্বাধীনতা ও জনগণ বিরোধী এখন এসে তারা আবার শুধুমাত্র ভোটের জন্য আওয়ামী লীগ এবং ভারতের সাথে আঁতাত করে রাজনীতি করছে। সেই জামায়াতের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। আন্দোলনের দীর্ঘ ১৭ বছর জামায়াত ও শিবিরের কোন নেতাকর্মী রাজপথে ছিলোনা তারা ব্যস্ত ছিলো আয় রোজগার আর ব্যবসা নিয়ে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী তারা আবার বোল পাল্টিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার টিকেট বিক্রি করছে যা দু:খজনক। পথসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দ্বিতীয় বাইপাস সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল থেকে শুরু করে পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তারা যখন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন তখন সাধারণ ভোটাররা উল্টো তাদের কাছেই খালেদা জিয়া ও তারেক রহমান কেমন আছেন তা জিজ্ঞাসা করেন। যা জিয়া পরিবারের সদস্যদের প্রতি বগুড়াবাসীর ভালবাসার নিদর্শন। তারা বিশ্বাস করেন বগুড়া সদরের প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের মাঝে কমপক্ষে ৪ লাখ ভোট পেয়ে বিজয়ী হবেন তারেক রহমান। তিনি বগুড়াবাসী সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন। শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু'র সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মতিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ইমরনা হোসেন ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানজাদ হোসেন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রশিদ হিরা প্রমুখ।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬