Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২১:৩১
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২১:৩১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    বগুড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

    ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২১:৩১
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২১:৩১

    ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথমবারের মতো মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করেছেন। একটি দেশের অর্থনীতির চাকা কখনো নারীদের অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণরূপে সচল থাকতে পারে না। তাই বিএনপি ও তারেক রহমান নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী হিসেবে গড়ে উঠাতেই বিশ্বাসী। বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাজে নারী ও শিশুদের অগ্রধিকার বিষয়ক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভায় বিএনপি প্রবীণ এই নেত্রী আরো বলেন, বিএনপি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন ধরণের সামগ্রী কিনতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি বেকারত্ব দূরকরন, শিল্পাঞ্চল তৈরি, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বগুড়া শহর সারাদেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিএনপি। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন যার অর্থ দেশের সামগ্রিক উন্নয়ন। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী। সমাবেশে অতিথিদের নিয়ে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষের মোড়ক উন্মোচন করেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে প্রায় ১০ হাজার নারী ও শিশু উপস্থিত ছিলেন।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬