Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঐক্যবদ্ধ জনগণ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে- বগুড়ায় কাজী রফিক
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৯
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৯

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    বগুড়া সোনাতলায় তারুণ্যের পক্ষে জনসমাবেশ

    ঐক্যবদ্ধ জনগণ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে- বগুড়ায় কাজী রফিক

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৯
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৯

    ঐক্যবদ্ধ জনগণ বিপুল ভোটে ধানের 
শীষকে বিজয়ী করবে- বগুড়ায় কাজী রফিক
    বগুড়া ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের প্রধান শক্তি হচ্ছে সাধারণ জনগণ। ঐক্যবদ্ধ শক্তি যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই শক্তিতেই এবার বগুড়াসহ সারাদেশে ধানের শীষের বিজয় হবে। তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হলে বগুড়া ১ আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পড়বে। বিজয়ী হলে সারাদেশের মাঝে সারিয়াকান্দি ও সোনাতলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বগুড়া সোনাতলার শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক শীর্ষক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার বগুড়ায় কোন উন্নয়ন হতে দেয়নি। বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলেই সাধিত হয়েছে। কিন্তু সেই দিন আর বগুড়ার থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় এই আসনে ধানের শীষের বিজয় হলে নদী ভাঙ্গণ প্রতিরোধসহ সারিয়াকান্দি-সোনাতলার বেকারত্বের সমস্যা নিরসন করা হবে। হাসপাতালের আসন এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন বিএনপি থেকে তাকে যে মনোনয়ন দেয়া হয়েছে তা তারেক রহমানের পক্ষ থেকে তার উপর প্রদানকৃত একটি পবিত্র দায়িত্ব মনে করেন তিনি। সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই দায়িত্বের সঠিক মর্যাদা দিতে তিনি বদ্ধপরিকর। সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার। নেতৃবৃন্দরা বলেন, বগুড়া ১ আসনসহ পুরো জেলায় ধানের শীষের পক্ষে তারুণ্যের গণজোয়ার উঠেছে। যেসব দল জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেধা, যোগ্যতা ও রাজনৈতিক দক্ষতা বিবেচনা করেই সকল আসনে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। তাই দেশ এবং উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ শক্তিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সোনাতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু'র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি যথাক্রমে আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস. এম. রিপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সোনাতলা পৌর যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসোবকদলের সাবেক সদস্য আশরাফ হোসেন পাপ্পু প্রমুখ। সমাবেশে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি নানা শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬