Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশাল দোয়া মাহফিল
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশাল দোয়া মাহফিল

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫

    নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশাল দোয়া মাহফিল

    বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তি কামনায় বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ডিসেম্বর (শনিবার) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার এতিম শিশু, কোরআন শিক্ষার্থী ও সাধারণ মুসল্লি উপস্থিত হয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া করেন।

    সকাল থেকেই কলেজ মাঠে মানুষের ঢল নামে। নন্দীগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতা ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলটি রূপ নেয় গণমানুষের আকুতি প্রকাশের মহাসংগমে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন,
    জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা,
    জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ–সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার,সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশের এই সংকটময় সময়ে আবার জাতিকে নেতৃত্ব দিতে পারেন এটাই সবার প্রত্যাশা।
    তিনি আরও বলেন, যিনি আজীবন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন, সেই বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন আসুন আমরা সবাই মিলে তাঁর জন্য দোয়া করি। বক্তব্যের পর উপস্থিত হাজারো মানুষের কণ্ঠে সমস্বরে আমীন ধ্বনি প্রতিধ্বনিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ মহসিন আলম। তিনি বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাহফিল শেষে হাজারো এতিম শিশু, মুসল্লি ও নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।  

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬