বিরামপুরে ৭১এর বন্ধুদের মিলন মেলা
বিরামপুর শহরের ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের স্থানীয় ও প্রবাসী ছাত্র-ছাত্রীরা সে সময়ের একমাত্র জীবিত শিক্ষক মওলা বক্সকে শুভেচ্ছা জানাতে মিলন মেলায় সমবেত হন।
বিরামপুর চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এই মিলন মেলার আয়োজন করেন, আমেরিকা প্রবাসী ৭১এর ছাত্র লুৎফর রহমান পুণ্য। বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ৭১এর ২০জন শিক্ষার্থী এই মিলন মেলায় উপস্থিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থন এবং দীর্ঘ জীবন চলার ইতিবৃত্ত তুলে ধরেন। সকলের পরিচিতির মাঝে বিশেষ বক্তব্য তুলে ধরেন, ডক্টর জসিবর রহমান, প্রখ্যাত অর্থপেডিক সার্জন ডাক্তার সাঈদ আহমেদ, ডক্টর তৌফিক বিন করিম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, খায়রুন নেছা, পিয়ারা বেগম, ফাতেমা বেগম প্রমূখ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, সরকারী কলেজের প্রভাষক আনিছুর রহমান ডলার, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কলাবাগান প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, আমেরিকা প্রবাসী গোলাম রসুল, প্রভাষক মোস্তফা কামাল, চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক মশফিকুর রহমান প্রমূখ। সকলের জন্য দোয়া পরিচালনা করেন, ৭১এর প্রবীণ শিক্ষক মওলা বক্স।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি