Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বেকারত্ব মোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া চার্চ্চেস অব গড মিশন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৮

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    বেকারত্ব মোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া চার্চ্চেস অব গড মিশন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৮

    বেকারত্ব মোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া চার্চ্চেস অব গড মিশন

    মানুষ মানুষের জন্য। পরস্পরের মঙ্গলের প্রয়াসেই গড়ে ওঠে সহমর্মিতার সেতুবন্ধন, সার্থক হয় মানুষের জীবন। সেই মহৎ মানবিক চেতনার আলো নিয়ে উত্তরবঙ্গের জনপদে মানবতার দীপশিখা জ্বালিয়ে রেখেছে বগুড়া চার্চ্চেস অব গড মিশন।

    মানবকল্যাণের এই মহৎ ব্রত নিয়ে আমেরিকান জেনারেল কনফারেন্সের হোম বোর্ড কর্তৃক পরিচালিত ১৮৯৮ সালে যাত্রা শুরু করে মিশনটি। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে বেকারত্ব মোচন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সমন্বয়ে মিশনটি আজ উত্তরবঙ্গের সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

    শিক্ষাই উন্নতির চাবিকাঠি, আর জাতীয় জীবনের অগ্রগতির মূল ভিত্তি। মিশনের শিক্ষা প্রকল্পের আওতায় বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় ও সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয় আজও জ্ঞানের আলোকবর্তিকা হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় ১৯০৮ সালে সদর উপজেলার সুত্রাপুরে এবং সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয় ১৯০৯ সালে আদমদীঘি উপজেলায় প্রতিষ্ঠিত হয়। দরিদ্র ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়ে তারা জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করে দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কৃতিত্বের সঙ্গে কাজ করছেন। 

    ১৯৪১ সালে মিশন চত্বরে গড়ে তোলা হয় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল। দীর্ঘদিন ধরে এটি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তাসহ অসংখ্য মানুষের নির্ভরযোগ্য কর্মসংস্থান কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। খঞ্জনপুরে স্থাপিত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান অনুন্নত এলাকার জনগণের জন্য অমূল্য অবদান রেখে চলেছে। স্বাস্থ্যসেবা বিস্তৃত করতে নিয়মিত স্বাস্থ্যক্যাম্প আয়োজন করে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষদের সহায়তা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার গরীব রোগীকে চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র, চশমা ও প্রয়োজনীয় ওষুধ স্বল্পমূল্যে বিতরণ করা হচ্ছে। মানবিকতা ও পরোপকারের যে চেতনাকে ধারণ করে  মিশনের পথচলা শুরু হয়েছিল, সেই দীপ্তি আজও অমলিন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষদের স্বাবলম্বী ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখছে মিশনটি। 

    প্রশাসনিক কর্মকর্তা ডোনাল্ড দাস  জানান, মানবজাতি পরস্পরের সঙ্গে আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সুখ-দুঃখ ভাগাভাগি করে একে অপরের পাশে দাঁড়াতেই প্রকৃত সুখ নিহিত। দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন জনের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেয়া, ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্যেই মনুষ্যত্বের বিকাশ ঘটানো সম্ভব। প্রতিষ্ঠার শুরু থেকেই চার্চ্চেস অব গড মিশন দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করে যাচ্ছে। মিশনটি অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করার চেতনাকে ধরে রেখে এই অঞ্চলের মানুষের জীবনকে আলোকিত ও অর্থনৈতিকভাবে সক্ষম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই মিশনের সেবার পরিসর আরও বিস্তৃত হবে বলে জানান তিনি। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬