ঘোড়াঘাটে তেলের চাহিদা পূরণের জন্য কৃষক সরিষার আবাদ শুরু করেছে
ঘোড়াঘাটে সরিষার আবাদ লাভজনক হওয়ায় কৃষক মাঠকে মাঠ সরিষা আবাদ শুরু করেছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে তেলের চাহিদা পুরনের জন্য কৃষক মাঠকে মাঠ সরিষার আবাদ লাভজনক হওয়ায় শুরু করেছে। জানা যায়, আমন ধান কাটার পর সরিষার আবাদ শুরু হয়। ইরি ধান রোপণের আগেই সরিষার আবাদ কৃষক ঘরে তোলে। আবার, সরিষার আবাদ করে শুধু তেলই নয় সরিষা মাড়াই করার পর গাছগুলো দিয়ে কৃষক ভর বছর জ্বালানির কাজ করে। সরিষা শুধু তেলই নয়, খৈল গুলো গরু, ছাগলকে খাওয়ায়। অপরদিকে সরিষা মাড়াই করা খোসাগুলো দিয়ে মাছের খাদ্য তৈরি করা হচ্ছে। সরিষার আবাদ করা জমিগুলোতে ফুল ও পাতা ঝড়ে জমিতে পড়ে জমির উর্বর শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাই ঘোড়াঘাটে কৃষকরা সরিষার আবাদ লাভজনক হওয়ায় মাঠকে মাঠ সরিষার আবাদ শুরু করেছে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি