Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ১৯:২৯
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ১৯:২৯

    আরো খবর

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ১৯:২৯
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ১৯:২৯

    বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা
    বগুড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তার বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রামী জীবনকে স্মরণ করে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে একইসাথে ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়। বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, বগুড়ার মানুষের সাথে জিয়া পরিবারের সম্পর্ক আত্মার ও ভালবাসার। গেলো ৩০শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই অঞ্চলের মানুষ অত্যন্ত শোকাহত। তার মৃত্যুর দিন থেকে আজও প্রতিদিন বগুড়ার বিভিন্ন জায়গায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, কোরআন খতম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। বগুড়ার পুত্রবধূ হিসেবে তিনি এই অঞ্চলের মানুষের জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। এসময় তিনি আগামী ১২ই জানুয়ারি বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া গণদোয়াতে অংশ নেয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, মিজানুর রহমান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে খন্দকার জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, কালাম শেখ, আব্দুল মান্নান, আল মাহমুদ তারেক বাতেন, ফিরোজ হোসেন, সিরাজুল ইসলাম, মান্নান শেখ, আবুল কালাম আজাদ, মাসুদুল হাসান টুকু, আবু জাফর জেমস, ইমরান হোসেন, রবিউল হাসান দারুন, মেহেদী হাসান মিল্লাত, জামাল শেখ, আবু সাঈদ দুখু, কার্তিক সরকার কান্তি, খোকন রায়, মোনারুল ইসলাম, বাপ্পী, মানিক মিয়া, স্বপনসহ আরো অনেকে। আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, দল, মত, নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এই বাংলাদেশের অভিভাবক ও রাজনৈতিক বটবৃক্ষের ন্যায়। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার আত্মার শান্তি কামনায় তার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি শুক্রবার বাদ জুম্মা এই দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। একদিন প্রায় ৩ হাজার মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে ভালো মানের খাবার। পরিমল বলেন, বাবা, স্নেহের ছোট ভাই এবং সবশেষ নিজের গর্ভধারিনী মাকে হারিয়ে আজ এতিম অবস্থাতেই এই বাংলাদেশের হাল ধরেছেন তাদের অভিভাবক তারেক রহমান। দেশনেত্রীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তারা এখন আগামী রবিবার নিজ পিতৃভূমিতে তারেক রহমানকে ১৯ বছর পর বরনের প্রস্তুতি নিচ্ছেন।
    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬