Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- বগুড়ায় যুবদল সভাপতি মুন্না
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- বগুড়ায় যুবদল সভাপতি মুন্না

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮

    নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- বগুড়ায় যুবদল সভাপতি মুন্না
    নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। বগুড়ার জেলা, উপজেলাসহ যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত সভায় যুবদলের শীর্ষ এই নেতা আরো বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সুক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তিনি বলেন মানুষের ভালবাসা নিয়ে আগামীর প্রতিটি দিন তারা পথচলতে চান। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুন্না বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন। মোনায়েম মুন্না বলেন, জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন। আর এ কারণেই কোনো কোনো মহল তাঁর জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখছে। দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। কোনো কারণে সফরটি স্থগিত হলেও বগুড়ায় আসার ব্যাপারে তাঁর প্রবল আগ্রহ রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানান যুবদল সভাপতি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদা নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কাজের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সকল নেতৃবৃন্দকে তারেক রহমানের আদর্শ ও তার প্রদানকৃত সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন। মুন্না বলেন, যুবদল সারা দেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করা। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, এ্যাড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ। সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না। তারা বলেন, অত্যন্ত সুশৃংখলভাবে বগুড়া জেলা যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এই সভা পরবর্তী তাদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬