Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় তারেক রহমানের হাতে 'অগ্রযাত্রা' স্মরণিকা তুলে দিলো যুবদল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৯:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৯:২২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় তারেক রহমানের হাতে 'অগ্রযাত্রা' স্মরণিকা তুলে দিলো যুবদল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৯:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৯:২২

    বগুড়ায় তারেক রহমানের হাতে
'অগ্রযাত্রা' স্মরণিকা তুলে দিলো যুবদল
    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকা 'অগ্রযাত্রা' তুলে দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। শনিবার সকালে শহরের হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে জেলা যুবদলের পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যানকে তাদের স্মরণিকা হস্তান্তর করেন। পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর প্রিয় পিতৃভূমিতে আগমনের জন্যে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জুবাইদা রহমানকে নেতৃবৃন্দরা সম্মাননা স্মারক প্রদান করেন। যুবদলের সকল ইউনিটের পক্ষ থেকে দেয়া এই সম্মাননা স্মারক হাসিমুখে গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান সকলকে শুভেচ্ছা জানান। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মরণিকা হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাড. একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিভিন্ন ইউনিটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এর আগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় যুবদলসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের প্রধান হিসেবে আগের মতো বগুড়ায় সময় দেওয়া বা অবস্থান করা সম্ভব হবে না। এ কারণে স্থানীয় নেতাদেরই ধানের শীষের ‘কাণ্ডারি’ হয়ে মাঠে সক্রিয় থাকতে হবে। এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। বগুড়াবাসীর প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকাকালেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত নিজেদের সংগঠনের স্মরণিকা কিছুটা দেরিতে হলেও বিএনপির চেয়ারম্যানের হাতে তুলে দেয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। শহীদ জিয়াউর রহমানের গর্বিত পুত্র ও তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পিতৃভূমি এই বগুড়াতে তার সান্নিধ্য লাভ তাদের কাছে মহামূল্যবান। তারা বলেন, সারা বাংলাদেশের মাঝে বগুড়ায় যুবদল একটি মডেল সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সর্বশেষ প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সকল কার্যক্রমের মাঝে উল্লেখযোগ্য বিষয়গুলো লিপিবদ্ধ করে আধুনিক ও সৃজনশীল একটি স্মরণিকা 'অগ্রযাত্রা' প্রকাশ করা হয়েছে। যে বইটিতে সংযুক্ত করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নানা গুরুত্বপূর্ণ স্মৃতি ও সাধারণ মানুষের সম্পৃক্ততায় সম্পন্ন হওয়া নানা মানবিক, সাংগঠনিক ও সামাজিক কাজের চিত্র। তাদের নেতা জনাব তারেক রহমান সৃজনশীল ও ইতিবাচক এমন কাজের মধ্য দিয়েই সামনের দিনগুলোতে পথ চলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন তাদের। পাশাপাশি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে যুবদলসহ সকল নেতৃবৃন্দকে তার পক্ষ থেকে বগুড়ার প্রতিটি মানুষের ঘরে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬