আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত স্কুলের নিজস্ব খেলার মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাউসউদুর রাহমান, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নাহিদ তামান্না।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান।
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাউসউদুর রাহমান, পিএসসি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ করা হয়। এরপর শিক্ষার্থীদের ক্রীড়া শপথ বাক্য পাঠ করানো হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, মিউজিক্যাল ওয়ার্ম-আপ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা চারটি শেরে বাংলা হাউজ, রোকেয়া হাউজ, নজরুল হাউজ ও মহসিন হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এতে প্রতিষ্ঠানের নজরুল হাউজ চ্যাম্পিয়ন ও শেরে বাংলা হাউজ রানার্স- আপ হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে “যেমন খুশি তেমন সাজো”, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রশি টানাটানি, পুরুষ অতিথিদের মিনিবারে প্লান্ট এন্ড শুট এবং মহিলা অতিথিদের মধ্যে পিলো পাসিং খেলা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিধি, সুধীজন ও অভিভাবকদের ব্যাপক আনন্দ দেয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীর চর্চা) মো. খায়রুল বাশার।
শেষে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাউসউদুর রাহমান, পিএসসি চ্যাম্পিয়ন ও রানার্স আপ হাউজের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো. তারিকুল ইসলাম ও মোছা. আফরোজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সামরিক ও অসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমানে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মূল চালিকাশক্তি অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। তাই তো শিক্ষা মানুষের মৌলিক অধিকার।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :