Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:০৯
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:০৯

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:০৯
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:০৯

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে টানা দ্বিতীয়বারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন। তিনি মোট ১লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোস্তফা ফয়সাল পারভেজ (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকে মাওলানা ইদ্রিস আলী পান ১,৬১৮ ভোট এবং লাঙ্গল প্রতীকে শাহীন মোস্তাফা কামাল ফারুক পান ৫২৮ ভোট। এবার নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নন্দীগ্রামে মোট ৪৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
    উপজেলায় মোট ব্যালটভুক্ত ভোটার সংখ্যা ছিল ১,৬১,০২৯ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ১,১৮,৮৯১টি, যা শতকরা ৭৩.৮৩%। মোট বৈধ ভোটের সংখ্যা ১,১৭,০৯৫ এবং বাতিলকৃত ভোট ১,৭৯৬টি। অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলায় অনুষ্ঠিত গণভোট-২০২৬ এর ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৫,২৫৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২৮,৩৮২টি।
    সামগ্রিকভাবে ভোটগ্রহণ ও গণনাকে কেন্দ্র করে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।
    ২০১৮ সালের নির্বাচনে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে মোশারফ হোসেন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি পান ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে পেয়েছিলেন ৮৬ হাজার ৪৮ ভোট। ২০১৮ সালের নির্বাচনেও মোশারফ হোসেন বিপুল ভোটে জয়লাভ করে সংসদে গিয়ে নন্দীগ্রাম কাহালুর উন্নয়ন বয়ে এনেছিলেন। যা এখনো বিদ্যমান। দলীয় সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে  গরা সংগঠন বিএনপিতে  ২০১৩ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন মোশারফ হোসেন। শুরুতে নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও সাংগঠনিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়েছে তাকে। তবুও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে ধীরে ধীরে নন্দীগ্রাম উপজেলা ও কাহালু উপজেলা সহ পুরো এলাকায় তার জনপ্রিয়তা বাড়তে থাকে। নেতাকর্মীরা জানান, কঠিন সময়ে তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসুস্থদের চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও অবকাঠামো সংস্কারে ভূমিকা রেখেছেন।
    সংসদ সদস্য থাকাকালীন সময়ে রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির-মাদ্রাসা সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়া রাজনৈতিক অস্থির সময়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের আইনি সহায়তা ও খোঁজখবর  নিয়েছেন। সে সময় দল মত নির্বিশেষে তিনি সকল নেতাকর্মীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
    বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে  শুভেচ্ছা জানানোর জন্য কাহালু নন্দীগ্রাম উপজেলা থেকে নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকেই তার গ্রামের বাড়িতে জড়ো হতে থাকেন।  সর্বপ্রথম তিনি অসহায় বৃদ্ধ বয়স্ক মানুষদের সাথে দেখা করেন এবং বুকে টেনে নেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে  যাওয়া নেতাকর্মীদের  সাথে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে এমপি মোশারফ হোসেন বলেন, আমি বগুড়া-০৪ আসনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আপনাদের ভালবাসায় আমি আবারো টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়েছি। এখন আমার একটাই লক্ষ্য পিছিয়ে পড়া কাজগুলোকে এগিয়ে  নিয়ে যাওয়া। আমি আপনাদের কাছে  বলেছিলাম আমি যদি আবারো এমপি হতে পারি সর্বউচ্চ উন্নয়ন কাহালু এবং নন্দীগ্রামের মাটিতে করবো ইনশাআল্লাহ। আপনারা  আপনাদের ভোট দিয়ে কথা রেখেছেন। এবার আমি নন্দীগ্রাম কাহালুর মাটি উন্নয়নের ঘাঁটি করে ছাড়বো ইনশাল্লাহ। অতীতের দুঃখ-দুর্দশা ভুলে আমরা সবাই মিলে উন্নয়ন, শান্তি ও ঐক্যের পথে এগিয়ে যাবএটাই আমার অঙ্গীকার।
     

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬