Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:১৯

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:১৯

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পবিত্র পহেলা রমজানে সকাল থেকেই ইফতার সামগ্রী ক্রয়ের জন্য আকবরিয়া হোটেলের প্রবেশমুখে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

    পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। পুরো মাসজুড়ে রোজা রেখে পূণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা। মাগরিবের আজানের মাধ্যমে তারা ইফতার করে রোজা ভঙ্গ করেন।

    রমজান মাসের অন্যতম অনুষঙ্গ ইফতার সামগ্রী। ইফতারের সময় রোজাদাররা সাধ্যমতো মুখরোচক ও স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে ইফতার করতে চান। প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া। এবারের ইফতার তালিকায় রয়েছে ঝুড়ি ভাজা, চিড়া, বাদাম, ডাল ভাজা, নিমকি, বুট ভুনা, বুন্দিয়া, জিলাপি, বেগুনি, ডাল পিয়াজি, চিকেন গ্রিল, চিকেন তান্দুরি, চিকেন ড্রামস্ট্রিক, চিকেন রোল, চিকেন ফ্রাই, চিকেন চপ, চিকেন গার্লিক, চিকেন শাশলিক, চিকেন কাকলেট, মিল্ক ব্রেড পাকুড়া, বিফ রোল, বিফ চপ, বিফ বল, শামী কাবাব, টিক্কা কাবাব, জালি কাবাব, আলু চপ, বিরিয়ানি, তেহারী, মহব্বত শরবত, লাচ্ছি, ফিরনি, মাঠা, দই বড়াসহ আরও নানা সুস্বাদু আইটেম। এছাড়াও আকবরিয়ার টক দইয়ের প্রচুর চাহিদা রয়েছে। সিয়াম সাধনার কারণে রোজাদার ব্যক্তিগণ ঠান্ডা পানীয় খাবার খেতে চায় বেশি। সাদা দই দ্রুত শরীরকে ঠান্ডা করে। এই কারণে বগুড়ায় ইফতারে আকবরিয়ার সাদা দইয়ের চাহিদাও অনেক বেশি। দুপুর থেকেই হোটেলে ইফতার সামগ্রী দিয়ে সাজিয়ে তোলে। ইফতারের সময় গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে বেচাবিক্রির চাপ বেড়ে যায় কয়েকগুণ। কর্মচারীদের যেন দম ফেলার ফুসরত থাকে না তখন। ভেজালমুক্ত এবং মানসম্মত খাবারের কারণেই আকবরিয়া হোটেলের ইফতারির আইটেমগুলো সবার প্রিয়। আর সে কারণেই ভিড় বেশি থাকে। 

    ইফতার কিনতে আসা কালিতলা এলাকার দীপু জানান, ভেজালমুক্ত এবং মান সম্মত খাবারের কারণেই আকবরিয়া হোটেলের ইফতারির আইটেমগুলো সবার প্রিয়। তাই বাড়ি থেকে দুরে হলেও ইফতার কেনার জন্য এখানে ছুটে আসি। 

    আকবরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল জানান, শতাব্দীর ঐতিহ্য বহনকারী আকবরিয়ার পণ্য গুণগত মানে আপোষহীন। দীর্ঘদিন ধরে এসব পণ্য দেশজুড়ে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। ভেজালমুক্ত ও মানসম্মত খাবারের কারণেই আকবরিয়ার ইফতার আইটেম সবার কাছে জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্রয়ক্ষমতা ও পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। 


    আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, রমজান মুসলিম উম্মাহর জন্য গুনাহ মাফের মোক্ষম সুযোগ। এ মাসের অন্যতম অনুষঙ্গ ইফতার সামগ্রী। আমরা ইফতারে শুধু মুখরোচক খাবারই নয়, স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ারও চেষ্টা করি। ক্রেতার সন্তুষ্টিই আমাদের  অহংকার। ভোক্তাদের চাহিদা পূরণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালোলাগা, আত্মতৃপ্তি , সমন্বয় ও ক্রেতাদের উত্তম সেবা দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬