বিরামপুর ট্রাক চাপায় দুই যুবক নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
জানা গেছে, ঘোড়াঘাট অভিমূখী একটি মোটরসাইকেলকে বিরামপুর শহরের টিএণ্ডটি মোড়ে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের তাইজুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম বাপ্পী (২৬) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান (২৪)। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাব্বী শ্বশুরবাড়ি ফুলবাড়ি উপজেলা থেকে সজিবকে সাথে করে ঘোড়াঘাট নিজ বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় পতিত হন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, পরিবারের নিকট নিহত দু’জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি