Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০০
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০০

    আরো খবর

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০০
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০০

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    নীলফামারীর সৈয়দপুর শহরে ব্যস্ততম সড়কের পাশে গড়ে উঠা একটি  হোটেলর রান্না ঘর থেকে নির্গত নিকষ কালো ধোঁয়ায় এর আশেপাশের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এতে করে দুষিত হচ্ছে শহরের পরিবেশ। সেই সঙ্গে পথচারীরাও চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে শহরের ওই সড়কের ৫২ জন ব্যবসায়ী সৈয়দপুর পৌরসভা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিনে  কোন রকম কার্যকরী পদক্ষেপ গ্রহন করেননি।
     বাণিজ্যিক শহর সৈয়দপুরের প্রধান ও ব্যস্ততম সড়ক হচ্ছে শহীদ ডা. জিকরুল হক সড়ক। আর এ সড়কের দিনাজপুর মোড় তথা মদিনা মোড়টি অতি ব্যস্ততম এলাকা। মদিনা মোড় এলাকায় কয়েক বছর আগে গড়ে উঠে “মন যারে চায় বিরিয়ানি হাউস” নামের একটি হোটেল। আর এই হোটেলটির দৈনন্দিন সব রকমের খাবার তৈরি তথা রান্না করা হয় ভবনটির দ্বিতীয় তলায়। রেস্তোরাঁর রান্নাঘরটিতে গ্যাসের বদলে জ¦ালানি হিসেবে কাঠ  ও গোল্ডেন খড়ি ব্যবহার করা হয়। রেস্তোরাঁটিতে এভাবে রান্না কাজ চলে আসছে দীর্ঘদিন থেকে। ফলে ওই রেস্তোরাঁর রান্না ঘর থেকে হু হু করে নিকষ কালো ধোঁয়া বেপরোয়াগতিতে বাইরে ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, রান্নাঘরের ধোঁয়া বাইরে বের করে দেওয়ার জন্য দুইটি উচ্চগতিসম্পন্ন স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হচ্ছে। আর ওই হোটেলের রান্নাঘর থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মালিক ও সব ধরনের ক্রেতা সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। মন যারে চায় বিরিয়ানি হাউজের রান্না ঘরের নির্গত কালো ধোঁয়ার কারণে গোটা এলাকা সারাক্ষণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে। ফলে আশেপাশের বিভিন্ন রকম দোকানপাটগুলোতে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। হোটেলের নির্গত কালো ধোঁয়ার কারণে ক্রেতা সাধারণও বেশিক্ষণ দাঁড়িয়ে ঠিকভাবে কেনাকাটা করতে পারেন না।
     এ নিয়ে কথা হলে মদিনা মোড় জমজম কনফেকশনারীর মালিক মো. মুন্না বলেন, মন যারে চাই বিরিয়ারি হাউজের রান্নাঘর থেকে নির্গত কাঠ পোড়ানো কালো ধোঁয়ার কারণে  দোকানে বসে দোকানদারি করায় কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনবরত নির্গত কালো ধোঁয়া জন্য দোকানে আসা ক্রেতা সাধারণরাও দোকানের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেন না। দোকানের কর্মচারীরাও শ্বাসকষ্টে ভুগছেন। আমরা হোটেল মালিককে গ্যাসে রান্না করতে অনেক বার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কোনো কথাই আমলে নিচ্ছেন না।
     মন যারে চাই বিরিয়ারি হাউজ নামের হোটেলটির ঠিক  বিপরীত পাশের্^ দোতলায় বিশিষ্ট আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মো. মোস্তাফিজুর রহমান দুলালের চেম্বার রয়েছে। তিনি বলেন, হোটেল থেকে প্রতিনিয়ত নিকষ কালো ধোঁয়া  নির্গত হচ্ছে। আর সেগুলো দুইটি উচ্চক্ষমতা সম্পন্ন স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে ঠিক আমার চেম্বারের দিকে বের করো দেওয়া হচ্ছে। ফলে ধোঁয়ার কারণে চেম্বারে বসে দৈনন্দিন কাজকর্ম করা দুরূহ হয়ে পড়েছে। ধোঁয়ার জন্য আমার চেম্বারে আসা মক্কেলরাও বিরক্তিকর অবস্থায় পড়েন নিত্যদিন। হোটেল মালিককে খোলা জায়গায় খড়ি দিয়ে রান্না করার জন্য বার বার বলা হয়েছে। প্রয়োজনে উঁচু চিমনি ব্যবহারেও পরামর্শ দিয়েছি। কিন্ত হোটেল মালিক আমাদের কথায় কোন পাত্তাই দিচ্ছেন না। উপরন্ত তিনি দম্ভোক্তির সুরে বলেছেন, “আপনাদের কী করার আছে আপনার করে।” আমার হোটেল এভাবে চলবে।  বিষয়টি ভবনের মালিক মো. সাইদুর রহমানকে অবহিত করা হয়েছে। কিন্তু তিনিও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করেননি অদ্যাবধি।
    তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে গত বছরের ১০ অক্টোবর আমরা শহীদ ডা. জিকরুল হক সড়কের ৫২ জন্য ব্যবসায়ী সৈয়দপুর  পৌরসভা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দিয়েছি।
    মন যারে যায় বিরিয়ানি হাউজের স্বত্ত¡াধিকারী মো. মুরাদ বলেন, তিনি কাঠ ও গোল্ডেন খড়ি ব্যবহার করে ধোঁয়া নির্গমনের জন্য ফ্যান ব্যবহার করছি। তারপরও অসুবিধা হলে আমি বিষয়টি ভেবে দেখবো বলে জানান তিনি।
      এ নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পৌরসভার প্রশাসক ও ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে কয়েক দফা কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬