Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০২
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০২

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০২
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০২

    নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘ভদ্রাবতী’ তে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি গণেশ চন্দ্র রায়, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক মামুন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি রফিকুল ইসলাম, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কর্মকর্তা   রুহুল আজম, প্রকৌশলী মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের এজিএম কায়সার রেজা এবং গ্রাম-আদালতের সমন্বয়কারী ইয়াছিন আলী প্রমুখ।

    সভায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।
    এছাড়াও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিরা জানান, অবৈধ দখলদারদের চিহ্নিত করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় শৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং, অগ্নিনির্বাপণ প্রস্তুতি ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, নন্দীগ্রামকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। নন্দীগ্রাম ২০শয্যা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নানাবিধ সমস্যা গুলি আলোচনা করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬