Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৩
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৩

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৩
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৩

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    দিনাজপুরের পার্বতীপুর এলাকায় ভুট্টা চাষে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। বিশেষ করে সুইটকর্ন (Sweet Corn) বা মিষ্টি ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা, যা ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ধান ও গমের পাশাপাশি এখন পার্বতীপুর উপজেলার কৃষকেরা ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় এ অঞ্চলে ভুট্টা চাষের পরিধি দ্রুত বাড়ছে। ফলে দিন দিন কৃষকদের মাঝে এ ফসল নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

    স্পেন বাংলাদেশ এগ্রো লিমিটেড-এর সহায়তায় উপজেলায় সুইটকর্ন চাষে নতুন গতি এসেছে। প্রতিষ্ঠানটি উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কারিগরি পরামর্শ প্রদান করছে। পাশাপাশি চুক্তিভিত্তিক (Contract Farming) চাষের ব্যবস্থা থাকায় কৃষকরা আগাম মূল্য ও বিক্রির নিশ্চয়তা পাচ্ছেন। এতে সুইটকর্ন চাষে কৃষকদের আগ্রহ আরও বেড়েছে।

    এ মৌসুমে উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫ হাজার ৩২৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। এর মধ্যে ১২৭ হেক্টর জমিতে সুইটকর্ন চাষ করা হয়েছে। এবারের ফলনকে বাম্পার হিসেবে উল্লেখ করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

    সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ভুট্টাক্ষেত। বর্তমানে কৃষকরা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর সাহাপাড়া গ্রামের ভুট্টা চাষি মো. আ. মতিন জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর ফলন আশানুরূপের চেয়েও বেশি হবে। আগামী বছর আরও বেশি জমিতে ভুট্টা চাষের পরিকল্পনার কথাও জানান তিনি।

    একইভাবে মন্মদপুর ইউনিয়নের কৃষক মো. আ. রহমান বলেন, আগে তিনি ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করলেও এ বছর ৪ বিঘা জমিতে আবাদ করেছেন।

    ফিল্ড সুপারভাইজার শাহাবুদ্দিন জানান, নিয়মিত জমি পরিদর্শন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ফলে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত রয়েছে।

    পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার মো. রাজিব হুসাইন বলেন, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোরো ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল দানাদার ভুট্টা চাষ করছেন। রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

    স্থানীয়দের মতে, এ ধারা অব্যাহত থাকলে পার্বতীপুরে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে। সুইটকর্ন প্রক্রিয়াজাত ও রপ্তানির সুযোগ তৈরি হলে একদিকে কৃষকের আর্থিক উন্নয়ন ঘটবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্তও উন্মোচিত হতে পারে।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬