Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    নিরাপদ সবজি উৎপাদন ও বিপণন প্রসারে

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৭

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
    বৃহস্পতিবার বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটরিয়ামে পিইউপি'র আয়োজনে এবং এমসিসি বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত জাহান।

    বগুড়ায় নিরাপদ ও পরিবেশবান্ধব সবজি উৎপাদন এবং বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটরিয়ামে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর আয়োজনে এবং এমসিসি বাংলাদেশের সহযোগিতায় বিজনেস ইমপরটেন্স ইন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এগ্রিকালচার (বিআইইএফএ) ফেইজ-২ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ক্রেতা, বিক্রেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত জাহান। তিনি বলেন, আবাদি জমিতে নিরাপদ উপায়ে শাক-সবজি চাষ করা সম্ভব। এজন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। ফসলের পোকা দমনে ক্ষতিকর কীটনাশকের বদলে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, মালচিং পেপার এবং জৈব বালাইনাশক যেমন ইকোমেকস, বায়োশিল্ড, বায়োএনভির ইত্যাদি প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, বিষমুক্ত নিরাপদ সবজি ও ফলমূল জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। জলবায়ু ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলা, মাটির উর্বরতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে পিইউপি'র নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন শজিমেকের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন হায়দার, মেডিকেল অফিসার ডা: এস এম নোমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, এনজিও ফোরাম বগুড়ার রিজিওনাল কর্মকর্তা ডা: মো: রেজোয়ানুল করিম, সদর উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হেলিজা আকুঞ্জী, ইউপি চেয়ারম্যান এনামুল হক। এছাড়াও মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, মুক্তার, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মাহমুদুল হোসেন শিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় ক্রেতা রিনি ইসলাম ও সালমা জামান বিষমুক্ত ও নিরাপদ সবজি নিয়মিত সরবরাহ এবং ন্যায্যমূল্যে প্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাজারে নিরাপদ সবজির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি এবং এ ধরনের উদ্যোগ ভোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।

    পিইউপি কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো. মাশরুকুল ইসলামের পরিচালনায় প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি বিষয়ক বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬