Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:৩৩
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:৩৩

    আরো খবর

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:৩৩
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:৩৩

    সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

    নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রস্থলে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক সোয়া বারটার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ওই সড়কে অবস্থিত সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংঘটিত অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বাণিজ্যিক ব্যাংকের শাখার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সৈয়দপুরসহ আটটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
     খোঁজ নিয়ে জানা গেছে, শহরের উল্লিখিত সড়কের সৈয়দপুর তুলা ঘরের পেছনের একটি গোডাউন থেকে প্রথমে আগুনে সূত্রপাত ঘটে। এর পর আগুনের লেলিহান শিখা পাশে থাকা একরামুল হক কটন সপ, ফেরদৌস কটন সপ ও ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার ভবনে ছড়িয়ে পড়ে। এতে একরামুল হক কটন সপ, ফেরদৌস কটন সপ’র বিপুল পরিমাণ টাকার মালামাল এবং ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার মূল্যবান আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুনে উল্লিখিত ব্যাংকের শাখা দুইটির ভোল্টে থাকা নগদ টাকা পয়সার কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগুনের খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর, উত্তরা ইপিজেড, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের তারাগঞ্জসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পানির অপ্রতুলতা ও উৎসুক জনতার  ভিড় সামলে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর কাজে মারাত্মক হিমশিম খেতে হয়েছে। তবে  তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি।
    তবে  ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের দাবি ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ভবনে বৈদ্যূতিক ওয়েন্ডিং কাজ করা হচ্ছিল। এ সময় বৈদ্যূতিক ওয়েন্ডিং থেকে বিচ্ছুরিত অগ্নি শিখা পাশে থাকা তুলার বস্তায়  এসে পড়ে। এতে দ্রæতগতিতে তা পুরো তুলার গোডাউনসহ আশেপাশে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়।
     এদিকে, সৈয়দপুর মার্কেটে আসন্ন ঈদের বেচাকেনার ভর মৌসুমে আগুনে ঘটনায় পুরো সৈয়দপুর মার্কেটের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান মুর্হুতেই বন্ধ হয়ে পড়ে। মার্কেটের আতঙ্কিত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে অগ্নিকান্ডস্থলে ছুঁটে আসেন। এ সময় অগ্নিকান্ডস্থলে হাজার হাজার উৎসুক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।
     সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুঁটে আসেন।
     নীলফামারী- ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন।  এছাড়াও বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অগ্নিকান্ডস্থলে ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
     ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়াররুল হক বলেন,  পানি স্বল্পতার কারণে আগুন নেভানোর কাজে মারাত্মক বিঘেœর সৃষ্টি হয়। তারপরও তাঁর বিভিন্ন ইউনিটের সদস্য শহরের নানা উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন  যায়নি। তদন্তসাপেক্ষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হবে বলে জানান তিনি।  

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬