Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৪

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৪

    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান
    সোমবার 'তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া–৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের হাতে আবেদনপত্র তুলে দেন পেসড্, এমএসকেএস ও এমএসকেপি এর নির্বাহী পরিচালকবৃন্দ।

    বগুড়ায় তামাক নিয়ন্ত্রণে প্রণীত 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' দ্রুত আইনে রূপান্তরের লক্ষ্যে বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনের পূর্ণ সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তামাকবিরোধী জোটের নেতৃবৃন্দ। 

    সোমবার বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের হাতে আবেদনপত্র তুলে দেন পেসড্ এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা ও মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ।

    তারা বলেন, দেশের সার্বিক জনস্বাস্থ্যের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও সহজলভ্যতা কমাতে শক্তিশালী আইন প্রয়োগের বিকল্প নেই। তামাকের ব্যবহার কেবল ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে না, এটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করে এবং জাতীয় অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলে।

    “Tobacco Atlas ২০২৫”-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৯ হাজার ১৪৯ জন মানুষ মৃত্যুবরণ করে। এছাড়া ২০২৪–২৫ অর্থবছরে তামাকজনিত স্বাস্থ্যব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসজনিত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষত শিশু-কিশোর ও নারীদের অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

    এ সময় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া–৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানান। তিনি আরও বলেন, ২০০৫ সালে বিএনপি সরকারের আমলেই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ প্রণয়ন করা হয়, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের ইশতেহারেও তামাকজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। 

    উল্লেখ্য, অধ্যাদেশে তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। পরোক্ষে ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া শিশু-কিশোরদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার স্থানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। ধূমপান নিরুৎসাহিত করতে বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধসহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার কথাও উল্লেখ রয়েছে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬