Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৮
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৮

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৮
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০৯:১৮

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রায় দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের ঢাকুইর লাইভস্টক সংলগ্ন এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় প্রায় ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নামুইট প্রায় পনে দুই  কিলোমিটার খালের পূর্ণ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

    খাল খনন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য *আলহাজ্ব মোশারফ হোসেন এমপি*।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, কৃষিকে শক্তিশালী করতে হলে পানি ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং এজন্য খাল, বিল ও জলাধারগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও পুনঃখনন অত্যন্ত জরুরি।

    তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং জলাবদ্ধতা দূর হবে। ফলে এলাকার কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।

    এমপি মোশারফ হোসেন আরও বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপবিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক ও সাজ্জাদুল হক।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম এবং উপজেলা প্রকৌশলী নূরনবী খান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাবেক পৌর মেয়র ও পৌর কৃষকদলের সভাপতি শ্রী শান্ত কুমার, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় নানা সমস্যা হচ্ছিল। খাল পুনঃখননের মাধ্যমে এসব সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করছেন এলাকাবাসী।

    খাল খনন কাজের উদ্বোধনের পর এমপি মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০শয্যা হাসপাতাল ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ও করিডোর ঘুরে দেখেন।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬