Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১১
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১১
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১১

     অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    বগুড়ার নন্দীগ্রাম  পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় এক কৃষকের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বোতলা মাটির তৈরি বসতবাড়ির তিনটি ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান।ঘটনার খবর প্রকাশের পর বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে ছুটে যান।ইউএনওকে ঘটনাস্থলে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় কৃষক খলিলুর রহমানের মা ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাদের দুঃখ-কষ্টের কথা জানিয়ে বলেন, অনেক কষ্টে জীবনযাপন করেন তারা। হঠাৎ অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘরে নেই চাল-ডাল, নেই থাকার মতো নিরাপদ জায়গা।

    এমন পরিস্থিতিতে পৌরসভার পক্ষ হতে নগদ অর্থ এবং প্রশাসনের পক্ষ হতে খাদ্যসামগ্রী ও একটি কম্বল পরিবারের হাতে তুলে দেন ইউএনও শারমিন আরা। দুঃসময়ে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সহায়তা হাতে পেয়ে তারা আবেগে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এমন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা আমরা কখনো ভুলবো না।
    ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন,মানুষ মানুষের জন্য। বিপদের সময় কেউ একা নয়। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই পরিবারের জন্য আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করা হবে।তিনি আরও বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
    উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হঠাৎ করেই কৃষক খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬