Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ ২১:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ ২১:৫৯

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ ২১:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ ২১:৫৯

    বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের 
মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ
    পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে শতাধিক ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস, মিনি বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফানের সার্বিক ব্যবস্থাপনায় উপহারস্বরূপ এই সামগ্রীগুলো সকলের হাতে তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের কথা ভেবে ফল ব্যবসায়ী সমিতি যে মানবিক উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সিয়াম সাধনার এই মাসের শেষে দুয়ারে যখন কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর তখন জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ফল ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। মাহে রমজানের শিক্ষা তো এটিই হওয়া উচিত যেন মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে। স্বাধীন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া সর্বদাই একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন যা আগামীতে অবশ্যই তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে। এ সময় তিনি জেলা বিএনপির পক্ষে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। আয়োজন প্রসঙ্গে ফল ব্যবসায়ী সমিতির নেতা শফিকুল ইসলাম আরফান বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তারা প্রথম সারির ব্যবসায়ীরা যেমন বঞ্চিত ছিলেন একইভাবে ক্ষুদ্র ফল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে তারেক রহমানের মানবিক এই বাংলাদেশে তারা মালিক শ্রমিক সম্পর্কের সেতুবন্ধনে নানামুখী ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগে স্বল্প পুঁজির ব্যবসায়ী ও দরিদ্র শ্রমিকদের মেয়ের বিয়ের সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, উৎসবভাতা প্রদানসহ সাধ্যমতো তারা সব রকম কাজ করেছেন। এবার ঈদের আগে কয়েক ধাপে তারা ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তৃতীয় ধাপে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়াদুধ, তেলসহ ঈদ সামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নানামুখী সহযোগিতা প্রদানসহ তাদের সমিতির পক্ষ থেকে আগামীতে ঈদ সামগ্রীর পাশাপাশি প্রত্যেক সদস্যের আমিষের চাহিদা পূরণে মাংস বিতরণ করারও পরিকল্পনা রয়েছে তাদের। ঈদ সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে আমদানি রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎ মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়াও প্রস্তাবিত কমিটিতে সভাপতি হিসেবে মা ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো: শফিকুল ইসলাম আরফান, সাধারণ সম্পাদক মো: আজমির এবং কোষাধাক্ষ হিসেবে হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিজামুল হক কে দায়িত্ব দেয়া হয়। ঈদের পর নবনির্বাচিত এই কমিটির সদস্যবৃন্দের অভিষেক সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬