Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ০৯:৪২
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ০৯:৪২

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ০৯:৪২
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ০৯:৪২

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    বগুড়ার আদমদীঘি উপজেলায় শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে  পবিত্র ঈদুল ফেতর। ঈদ উপলক্ষে  উপজেলার সান্তাহার পৌর শহরের   সান্তাহারের বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখন। ঈদ আনন্দ উপভোগ করতে শিশু থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এখন বিনোদন কেন্দ্রগুলিতে ভিড় করছে। ঈদের দিন বিকেল থেকে রাত পযর্ন্ত সান্তাহারের ফারিস্তা পার্ক, শখের পল্লী পার্ক, , ডানা পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র ছিল উপচে পড়া ভিড়। ঈদের দিন ও  পরে গত ২/৩ দিন প্রতিদিন এই সব বিনোদন কেন্দ্র গুলিতে ঘুরে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে অনেককে।

    সান্তাহার সাইলো সড়কের পাশে  অবস্থিত সান্তাহার ফারিস্তা পার্ক। গত ( সোমবার) সরজমিনে সান্তাহার ফারিস্তা পার্কে গিয়ে  দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নানা বয়সের দর্শনার্র্থীরা এখানে বিভিন্ন যানবাহনে করে এসেছেন। সেখানে কথা হয় আদমদীঘি থেকে আসা লাইলী বেগমের সাথে। তিনি জানান, বাচ্চাদের সারা বছর পড়াশুনার চাপের কারনে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয় না । ঈদের ছুটতে তাই বাচ্চাদের নিয়ে বেড়িয়েছি । এই ফারিস্তা পার্কে আছে কৃত্রিম রেলগাড়ী, বাচ্চাদের বিভিন্ন রাইডার , সুইমিং পুল, নানা কৃত্রিম প্রাণীর মূর্তি, কমিউনিটি সেন্টার ,পার্কের ভেতরে বিভিন্ন স্টল ইত্যাদি। এখানকার কমিউনিটি সেন্টারে বিয়ে,জন্মদিন, রাজনৈতিক দলের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সান্তাহার পৌরসভার সড়কের বশিপুর পার্শ্বে  অবস্থিত  শখের পল্লী পার্ক । প্রায় ৪৫ বিঘা জায়গার উপরে অবস্থিত ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই পার্কে আছে মিনি চিড়িয়াখানা, কেবল কার রাইডার, শিশুদের জন্য বিভিন্ন রাইডার,। এখানে আছে ধ্রুবতারা ও শুকতারা নামে দুটি কটেজ। এই কটেজে দুর-দুরান্ত থেকে পর্যটকরা এসে রাত্রীযাপন করতে পারেন।  

    ঈদ উপলক্ষে কর্তৃপক্ষ বিভিন্ন আইটেম বৃদ্ধি করেছে এই পার্কে। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই বিনোদনকেন্দ্রে। বগুড়া,নওগাাঁ,আত্রাই সহ নানা স্থান থেকে অনেকে দলবদ্ধভাবে এই বিনোদনকেন্দ্রে ভ্রমনে এসেছে। বগুড়ার কাহালু থেকে বাস ভাড়া করে একটি নারী-পুরুষের দল এই বিনোদনকেন্দ্রে এসেছে। সোহেল নামে একজন শিক্ষার্থী বলেন, আগামী সপ্তাহে    স্কুল-কলেজ খুলবে। তাই বন্ধুদের নিয়ে এখানে বেড়াতে এসেছি। এই বিনোদনকেন্দ্রের স্বত্বাধীকারী নজরুল ইসলাম বলেন, করোনার সময়ে ব্যবসা ভাল হয়নি। এবারে আশা করছি বিনোদনকেন্দ্র ভালভাবে চালাতে পারবো।
     
    ঈদের দিন ও এর পরদিন বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘুরে প্রতিটি বিনোদনকেন্দ্রেই শিশু, নারীসহ  সব শ্রেনী-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। ঈদের দিন বিকালে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ডানা পার্কে দেখা যায়,প্রচন্ড গরমে মানুষ গাছের ছায়ায় বসে আছে। অনেকে দল বেধে পার্কে ঘুরে বেড়াচ্ছে। ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ঈদের ছুটিতে ঢাকা খেকে আসা নওঁগা শহরের শহিদুল ইসলাম  পরিবারের সদস্য সহ এখানে বেড়াতে এসেছেন। তিনি বলেন, ’একটি অটোরিকশা কয়েক ঘন্টার জন্য ভাড়া করে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরতে বেড়িয়েছি। কেননা, ঢাকায় চলে গেলে এই সুযোগ আর হবে না। তাই মিস  করছি না। তবে এটুকু বলতে পারি, বেশ ভাল লাগছে।’

    এ দিকে সান্তাহার মনোমুগ্ধকর সাইলো সড়ক,কদমা মৎস খামার, সান্তহার জংসন ষ্টেশনে, ঐতিহাসিক রক্তদহ বিল পাড় এলাকাগুলিতেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রচন্ড তাপদাহে বিকেলে শত শত মানুষকে সান্তাহার সাইলো সড়কে দেখা গেছে। সান্তাহার সাইলো সড়ক থেকে ঐতিহাসিক রক্তদহ বিল এলাকায় সড়কে ছিল লোকে লোকারোন্য। মোটরবাইক, টমটম, ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহনে  নানা শ্রেনীর ভ্রমন পিপিসু মানুষদের দেখা গেছে।

    আদমদীঘি থানার ওসি  কামারুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রসহ উপজেলার নানা স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছিল। এবারের ঈদে ২/১ টি সড়ক দুর্ঘঠনা ছাড়া  কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ৩০ নভেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোয়া ও এতিম খানায় ছাগল ছদগা দিলেন মহিত তালুকদার
    ৩০ নভেম্বর, ২০২৫
    নানা সমস্যায় জর্জরিত আদমদীঘির সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘি হানাদার মুক্ত দিবস পালনের দাবীতে সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬