Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ১৯:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ১৯:৪৭

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ১৯:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ১৯:৪৭

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    সোমবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে পিইউপি'র উদ্যোগে গড়ে ওঠা বিষমুক্ত সবজি চাষের মাঠ পরিদর্শন করেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সনাক-ইয়েস নেতৃবৃন্দ।

    বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর উদ্যোগে গড়ে ওঠা বিষমুক্ত সবজি চাষের মাঠ পরিদর্শন করেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নেতৃবৃন্দ। 

    সোমবার সকালে আয়োজিত এ পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণকারীরা মাঠে উৎপাদিত বিভিন্ন ধরনের বিষমুক্ত সবজি ঘুরে দেখেন এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এ সময় তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কীভাবে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শনকালে বক্তারা বলেন, বাজারে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জমিতে অতিমাত্রায় কীটনাশক ও রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে কৃষিজ সম্পদ তার স্বাভাবিক সক্ষমতা হারাচ্ছে এবং জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। এ প্রেক্ষাপটে বিষমুক্ত সবজি চাষ বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

    তারা কৃষকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

    কৃষকরা জানান, পিইউপির সহায়তায় তারা বিষমুক্ত সবজি চাষ শুরু করেছেন। এ পদ্ধতিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার এবং কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, মালচিং পেপার, জৈব বালাইনাশক-ইকোমেকস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে।

    এসময় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কেয়ার বাংলাদেশ ঢাকার টিম লিডার কৃষিবিদ মো: মাহফুজ আশরাফ, পিইউপি'র প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, সনাকের সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি জাকিয়া সুলতানা, মিলন রহমান, সদস্য মাছুদার রহমান হেলাল, নিভা রাণী সরকার, আল্পনা রায়সহ সনাক-ইয়েস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন পিইউপি কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো. মাশরুকুল ইসলাম।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬