Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ ২০:০৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ ২০:০৫

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ ২০:০৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ ২০:০৫

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড় জেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম কম হ‌ওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে
    চলতি (২০২৫-২০২৬) অর্থবছরে
     আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ১১০ হেক্টর। এ বছর পঞ্চগড় জেলায় ১৩ হাজার ৮৪১ হেক্টর আলুর আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আলুর আবাদ হয়েছে দেবীগঞ্জ উপজেলায়। সেখানে ৬ হাজার ৮২৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। পঞ্চগড় জেলায় এবার
    ডায়মন্ড,কার্ডিনাল, গ্রানোলা, সানসাইন, রোমানা, এস্টারিক্স,কারেজ, বারি আলু ৮৬,, কুইনএনি, এলকেন্ডা,
    দেশি সাদা পাখরী ও লাল পাখরী আলুর আবাদ হয়েছে ।
    চাকলা ইউনিয়নের রত্নবাড়ী গ্রামের আলু চাষী আনোয়ার বলেন, আমি গত বছর এক বিঘা (৩৩ শতক)
     জমিতে আলু আবাদ করেছিলাম। আলু আবাদে খরচ হয়েছিল ৩২০০ হাজার টাকা । আলু বিক্রি করেছিলাম ২৯ হাজার টাকা। গত বছর আলু আবাদে আমার লোকশান হয়েছিল। 
    আমি এবার‌ও ১বিঘা (৩৩ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলুর আবাদ করেছি।  
    ১বিঘায় ৮০ মণ আলু হয়েছে। এবার আলুর ফলন ভালো হলেও দাম কম। আগে  ৪০০ টাকা মন দরে কিছু আলু বিক্রি করেছি। বাকি আলুগুলো বাড়িতে সংরক্ষণ করে রেখেছি। দাম বাড়লে বিক্রি করব।

    সদর উপজেলার ধনিপাড়া গ্রামের কৃষক জুয়েল বলেন, আমি ৬ বিঘা (৩৩ শতকে ১ বিঘা) জমিতে কারেজ ও রোমানা জাতের আলু আবাদ করেছি। ৬ বিঘা জমিতে সার,বীজ, কীটনাশক, সেচ ও মজুরিসহ খরচ হয়েছে ১লক্ষ ২০ হাজার টাকা।
    একমাস আগে ১২ টাকা কেজি দরে রোমানা জাতের ১ হাজার কেজি আলু ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। বর্তমানে প্রতি কেজি আলু ১২ থেকে ১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে যেগুলো আলু আছে ১৫০ মণ হবে । যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।


    রজলী বাজারের আলু ব্যবসায়ী (আড়তদার) মোঃ আব্দুস সালাম বলেন, আমি প্রতি কেজি ডায়মন জাতের আলু ১৪ থেকে ১৫ টাকা,কারেজ ১১ থেকে ১২ টাকা, সাদা হলেন ১১ থেকে ১২ টাকা, স্যানসনিক ১০ থেকে ১১ টাকা, স্টিক ১৩ থেকে ১৫ টাকা কেজি হিসেবে কৃষকদের ক্ষেত থেকে কিনি । সেগুলো কিনে বস্তায় ভরে ট্রাকে করে কিশোরগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা কাওরান বাজার, বগুড়া শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় পার্টির (ব্যবসায়ীর) কাছে পাঠাই। প্রতি কেজি আলুতে ২৫ পয়সা কমিশন পাই। 

    পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, এ বছর পঞ্চগড় জেলায় ১৩,৮৪১ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় কম। গত বছর আলুর আবাদ হয়েছিল ১৪ হাজার ৮৭০ হেক্টর। এছাড়া পঞ্চগড় অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী। আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। তাদেরকে সারপ্রভাইড করতেছি যাতে তারা ভালোভাবে আলু চাষ করতে পারেন। বিভিন্ন রোগ বালাই, পোকামাকড় মাঠে দেখা যায়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা খুব সহজে রোগ বালাই পোকামাকড় দমন করতে পারেন।

    বিষয়:
    পঞ্চগড়

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড়

    ২৭ ডিসেম্বর, ২০২৫
    পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
    ২৭ ডিসেম্বর, ২০২৫
    তেঁতুলিয়ায় ১জন ট্রাক চালককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড
    ১ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে ব‌ই বিতরণ অনুষ্ঠান
    ২ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
    ৩ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
    ১০ জানুয়ারী, ২০২৬
    বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬