Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    বগুড়ায় শিক্ষাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেয়া হচ্ছে- প্রশাসক জাকির

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বিগত ১৭ বছর বগুড়ার সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। দায়িত্ব নেয়ার পর জেলার যেখানেই যাচ্ছেন সেখানেই ভঙ্গুর অবস্থা লক্ষ্য করছেন তিনি যা দীর্ঘ বছরের উন্নয়ন বৈষম্যের বহিঃপ্রকাশ। শিক্ষাঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সকল ক্ষেত্রেই বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতি করে অর্থ লুটপাট করেছেন কাজের কাজ কিছুই হয়নি। তবে বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় এই বৈষম্যের অবসান ঘটিয়ে পর্যায়ক্রমে সকল খাতকেই ঢেলে সাজানো হবে। বুধবার সকালে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জাকির আরো বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পৃথক সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। অথচ বর্তমানে বিদ্যালয়টির অবকাঠামোগত যে ভঙ্গুর অবস্থা তা সত্যিই দুঃখজনক। প্রাথমিকভাবে বিদ্যালয়টির বেঞ্চ, টেবিল ক্র‍য়সহ জরুরী সংস্কার কাজের নিমিত্তে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে তিন লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। জাকির বলেন, দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিকল্পনা ঘোষণা করেছেন। সামনে আরো নানা পরিবর্তন আসবে। এই ধারায় শিক্ষাঙ্গনের বিকাশে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে তারা সর্বদাই ইতিবাচকভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ সম্পাদক ও সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ, বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, মিনহাজুল ইসলাম তুহিনসহ সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এদিন বিদ্যালয়ের ১৫০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি প্রবেশপত্র তুলে দেয়া হয়। সার্বিক আয়োজন প্রসঙ্গে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, সুশিক্ষা ছাড়া কখনোই একটি জাতির মুক্তি সম্ভব নয়। বর্তমান প্রজন্মের অনেকে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পরেছে যা সুন্দর ভবিষ্যৎ গঠনে বাঁধা হতে পারে। শিক্ষার্থীদের অবশ্যই পড়ার টেবিলমুখী হতে হবে। তিনি বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধনে শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে সর্বদাই সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬