Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ০০:০০
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ০০:০০

    আরো খবর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে অর্থদন্ড

    সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ০০:০০
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ০০:০০

    সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল
উদ্ধার

    নীলফামারীর সৈয়দপুরে একটি ফিলিং স্টেশনের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখা সাড়ে ৪ হাজার লিটার  বিভিন্ন জ্বালানি তেল উদ্ধার করো হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টায় সৈয়দপুর শহরের উপকণ্ঠে সৈয়দপুর - রংপুর বাইপাস সড়কের পাশে ধলাগাছ এলাকার অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের গোডাউনে অভিযান চালিয়ে ওই সব জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও অন্যত্র পাচারের প্রস্তুতিকালে পাম্প মালিকের পুত্রসহ ৭ জনের দুই লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছেন আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ওই অর্থদন্ড করেন। এছাড়া জব্দ করা জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রি করে সেসব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। 
    ভ্রাম্যমানআদালত সূত্রে জানা গেছে, শহরের উপকন্ঠে উল্লিখিত এলাকায় অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের মালিকের নেতৃত্বে একটি চক্র পেট্রোল, অকটেন ও ডিজেলের সংকট সৃষ্টি করে অবৈধভাবে  মজুদ করে বেশি লাভের মাধ্যমে বাইরে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা ওই ফিলিং স্টেশনে অভিযান চালায়।  অভিযানকালে পাম্প মালিকের মালিকানাধীন পাশের একটি গোডাউনে অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ  পাওয়া যায়। পরে ওই সব জ¦ালানি জব্দ করে অন্য একটি ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে পরিমাপ করা হয়। জব্দকৃত এসব তেলের মধ্যে রয়েছে পেট্রোল ৩ হাজার ৯১৭ লিটার, অকটেন ২৫০ লিটার ও ডিজেল ৩৩৮ লিটার।
    এছাড়াও সেখানে তেলের ট্যাঙ্কলরি ও একটি কাভার্ডভ্যানের ভেতরে অবৈধভাবে স্থাপন করা মিনি পাম্পের  অস্তিত্ব  পাওয়া যায়। আর আশেপাশে থাকা তেল বোঝাই একাধিক ড্রাম ও জ্যারকিন পাওয়া যায়। পরে সেখানে অবৈধভাবে তেল সংরক্ষণ এবং অন্যত্র পাচারের চেষ্টার দায়ে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের মালিক আব্দুর রহমানের মো. রফিকুল ইসলামকে (২৮) দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া এসব অবৈধ কাজে জড়িত ও সহযোগিতা করার দায়ে শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মো. মেরাজ হোসেন (২০), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), আলমিন শেখ (২৪) এবং ঠাকুরগাঁওয়ের মেরাজ ইসলামকে (২৮) ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় আটককৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরে দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করলে ভ্রাম্যমাণ আদালত তাদের মুক্তি দেন।
    এদিকে রাতেই জব্দ করা ওইসব জ্বালানি তেল শহরের মেসার্স সুমনা ফিলিং স্টেশনে সরকারি মূল্যে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রি করে সেসব টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক মামুনুর রশীদ মামুন ও ঋষিকেশ রায়সহ সঙ্গীয়  পুলিশ সদস্যরা সহযোগিতা সহযোগিতা করেন।
    সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জব্দকৃত জ্বালানি তেলের পরিমাণ নির্ধারণ করে সরকারি মূল্যে সেসব বিক্রি করা হয়েছে। বিক্রির ওই সব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
     তিনি আরো  বলেন, সরকারি নির্দেশনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, যারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করছে, তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬