Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৭ মে, ২০২৬ ২০:২৩
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৭ মে, ২০২৬ ২০:২৩

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৭ মে, ২০২৬ ২০:২৩
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৭ মে, ২০২৬ ২০:২৩

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা
সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    বগুড়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তিনটি মেগা সড়ক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বগুড়ার মোকামতলা থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত আঞ্চলিক সড়ককে মহাসড়কে রূপান্তর এবং চার লেনে উন্নীতকরণ। একই সঙ্গে বগুড়ার বারপুর হয়ে নামুজা ও ক্ষেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়ক চার লেনে উন্নত করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রম চালুর বিষয়টি সামনে রেখে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত অংশকে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে থাকবে বিমানবন্দর সংযোগ সড়ক ও প্রয়োজনীয় সার্ভিস লেন। বৃহস্পতিবার প্রতিমন্ত্রী একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এই তিনটি মেগা প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই ৩ প্রকল্প বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বিগত সরকারের সময় বগুড়া নামটির কারণেই এই অঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। সারাদেশের সাথে সমতার উন্নয়ন সাধনে বগুড়াসহ আশেপাশের জেলার বাসিন্দাদের প্রাপ্য উন্নয়নগুলো পর্যায়ক্রমে সাধনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে সারাদেশে তার মন্ত্রণালয় সম্পর্কিত প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত নিলেও বগুড়ার বিষয়টি সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত সড়কগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সড়কগুলোর সঙ্গে বগুড়া ও আশপাশের জেলার অর্থনীতির সম্পৃক্ততা আছে। উত্তরাঞ্চলে দেশের সবচেয়ে বেশি কৃষিপণ্য উৎপাদন হয়। এতে শিল্প ও বাণিজ্যে নতুন বিনিয়োগ আসবে। হিলি বন্দর কেন্দ্রিক আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে। এছাড়াও বিমানবন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব তৈরি হতে পারবে বলে জানান মীর শাহে আলম। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে খুশি বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের সাধারণ মানুষ। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সংসদীয় এলাকা শিবগঞ্জের বাসিন্দারা বলছেন, দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন ঈর্ষান্বিত মহলের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে তাদের সংসদ সদস্যকে। তারপরেও সকল সমালোচনাকে পাশ কাটিয়ে এ অঞ্চলের মানুষের জন্য একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন তিনি। গ্রামের কৃষক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশেও দাঁড়ানোর প্রয়াস করছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুরো জেলার দীর্ঘ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে রাস্তাঘাট নির্মাণ, মসজিদ ও মন্দিরের উন্নয়নকল্পে আর্থিক সহায়তা প্রদান, শিবগঞ্জ পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণি ভুক্তকরা, বৃহত্তর শিবগঞ্জ উপজেলার উন্নয়নে নতুন করে মোকামতলাকে উপজেলা হিসেবে গঠনের প্রস্তাব প্রেরণসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতা প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বল্প সময়েই প্রতিমন্ত্রী যে উন্নয়নগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সেজন্য এলাকার সকল ভোটার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬