Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ মে, ২০২৬ ২৩:২৩
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ মে, ২০২৬ ২৩:২৩

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ মে, ২০২৬ ২৩:২৩
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ মে, ২০২৬ ২৩:২৩

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রতিটি মুহূর্তে। দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণা আর সীমাহীন কষ্ট নিয়ে মানবেতর জীবন কাটছে তার। একসময় যে তরুণ স্বপ্ন দেখতেন পরিবারকে সুখে রাখার, আজ সেই তরুণই বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন।

    ওবায়দুলের অসুস্থতার খবর অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নাড়া দেয় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়। সংবাদটি চোখে পড়তেই গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যান প্রত্যন্ত গ্রাম দাড়িয়াপুরে, ওবায়দুলের ছোট্ট সেই অসহায় ঘরে।
    শুক্রবার (১৫ মে) বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘরে খাবার নেই, চিকিৎসার টাকা নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই এমন অসহায় অবস্থার মধ্যেই হঠাৎ একদল তরুণকে পাশে পেয়ে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন ওবায়দুল ও রাজিয়া।
    খাবারের ব্যাগ হাতে দেখে ছাত্রদলের সভাপতি জুয়েল রানাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তারা। কান্নাজড়িত কণ্ঠে ওবায়দুল নিজের জীবনের নির্মম গল্প বলতে থাকেন। সেই গল্প শুনে উপস্থিত অনেক নেতাকর্মীর চোখও ভিজে ওঠে অশ্রুতে।
    ওবায়দুল ইসলাম জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে চিকিৎসা বাবদ প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে একে একে বিক্রি করা হয়েছে জমিজমা, গহনা, ভিটেমাটি এবং ঘরের মূল্যবান জিনিসপত্র।
    আজ তাদের ঘরে ঠিকমতো খাবারও জোটে না। অনাহার-অর্ধাহারে দিন কাটছে পরিবারের সদস্যদের। কখনো ওষুধ কেনা, কখনো খাবার জোগাড় সবকিছু মিলিয়ে এক ভয়াবহ দুঃসহ জীবন পার করছেন তারা।
    এদিকে একই এলাকার আরেক ক্যান্সার আক্রান্ত রাজিয়া বেগমের পাশেও দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। তাকেও আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
    উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন,খবরের পাতায় যখন আমাদের মতো তরুণ ওবায়দুলের অসহায়ত্ব ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা দেখি, তখন সত্যিই নিজেকে স্থির রাখতে পারিনি। মায়ের চিকিৎসা শেষে ইন্ডিয়া থেকে ফিরেই বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ভাইয়ের নির্দেশে প্রথমেই ওবায়দুল ও রাজিয়ার বাড়িতে ছুটে আসি। তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং চাল, আটা, ডাল, তেল, চিনি, লবণ নগদ অর্থসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
    তিনি আরও বলেন,ছাত্রদল সবসময় অসহায় মানুষের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি সমাজের বিত্তবান মানুষদের কাছে অনুরোধ করবো যার যতটুকু সামর্থ্য আছে, এই তরুণ ওবায়দুলের পাশে দাঁড়ান। হয়তো আপনার সামান্য সহায়তাই একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক  শাহীন শেহজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, অত্র ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, বুড়ইল ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা আফিফ, নীরব, সোহান, মাসুদ, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা সেলিম, আর.কে রুবেল, সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬