Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:২৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:২৫

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:২৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:২৫

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বাউস্ট) সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে)  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট,ঢাকার যৌথ উদ্যোগে এবং সিএসই বিভাগের ব্যবস্থাপনায় ওই কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নই ছিল কর্মশালার মূল লক্ষ্য।
      এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাকীব হায়াৎ  চৌধুরী। কর্মশালাটির আহ্বায়ক ও আয়োজক কমিটির সভাপতি ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. এস, এম, জাহাঙ্গীর আলম।
    কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফসান আনোয়ার। প্রশিক্ষক হিসেবে  ছিলেন একই প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ও সিনিয়র ফ্যাকাল্টি শিহাব হোসেন রাফাত। তাঁরা সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য বহুল আলোচনা করেন এবং অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
    দিনব্যাপী এ কর্মশালায় চারটি পৃথক সেশনের মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টালস,ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসিডেন্ট রেসপন্স এবং সাইবার নিরাপত্তা খাতে ক্যারিয়ার গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 
    অংশ গ্রহণকারীরা বাস্তবভিত্তিক বিভিন্ন সাইবার ঝুঁকি মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যৌথ উদ্যোগে সনদ বিতরণ করা হয়। 
    কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ  পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
    কর্মশালায় বিশ্ববিদ্যায়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০ জন শিক্ষার্থী  অংশ গ্রহণ করেন।

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬