Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৩
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৩

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৩
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৩

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের বিরুদ্ধে। রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের রণবাঘা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ।

    জানা যায়, বিদ্যালয়ের পরীক্ষার ফি ও অন্যান্য আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার সময় বিপুল পরিমাণ অর্থের গড়মিল ধরা পড়ে। এসময় সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং হিসাবের স্বচ্ছতা দাবি করেন। অভিযোগ রয়েছে, এতে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলেও একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের গলা চেপে ধরেন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হাবিবকে উদ্ধার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও পুরো বিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ক্ষোভ।সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পরীক্ষার ফি ও আয়-ব্যয়ের হিসাবের গড়মিল নিয়ে প্রশ্ন তুলতেই প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার গলা চেপে ধরেন। আমি শ্বাস নিতে পারছিলাম না। সহকর্মীরা এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।তিনি আরও বলেন, একজন শিক্ষক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই ছিল তার অপরাধ। অথচ সেই কারণেই তাকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে।অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল বলেন, আয়-ব্যয়ের হিসাব নিয়ে কথাকাটাকাটি হয়েছে, তবে আমি কারও গলা চেপে ধরিনি। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি মাত্র।এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) তারিকুল আলম বলেন, ঘটনাটি এখনো আমার জানা ছিল না। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একজন শিক্ষক যদি আরেকজন শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে শিক্ষার্থীদের সামনে কী ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
    উল্লেখ্য, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬