Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৫
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৫

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৫
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৫

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ভোর রাত পর্যন্ত অব্যাহত থাকায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি এবং বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করেই আকাশ কালো করে প্রবল বেগে ঝড় শুরু হয়। এর সঙ্গে চলে টানা ভারী বর্ষণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পোতা হিন্দুপাড়া, সিধইল কলেজপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে অনেক বসতঘরের টিনের চালা উড়ে যায়। কাঁচা ও আধাপাকা ঘরের দেয়াল ভেঙে পড়ে বহু পরিবার খোলা আকাশের নিচে পড়ার উপক্রম হয়।এদিকে সিধইল গ্রামে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পরিবার। গ্রামের পুরোনো একটি বিশাল বট-পাইকুর গাছ ঝড়ের তীব্রতায় ভেঙে পড়ে মানিক মিয়ার বসতঘরের ওপর। এ সময় ঘরের ভেতরে মানিক মিয়া, তার মা, স্ত্রী, দুই ভাতিজা ও এক সন্তানসহ পরিবারের ৬ সদস্য অবস্থান করছিলেন। বিকট শব্দে গাছটি ঘরের ওপর আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সবাই প্রাণে বেঁচে যান। তবে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া  ক্ষতিগ্রস্তের বসতবাড়ি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলার কিছু কিছু স্থানে রাতভর বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় অন্ধকার নেমে আসে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাতেও বিঘ্ন দেখা দেয়। অন্যদিকে ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি ও শাকসবজির ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে লাউ, বেগুন, মরিচ ও অন্যান্য সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জমিতে পানি জমে কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, ঝড় ও ভারী বৃষ্টির কারণে কিছু শাকসবজি ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি। ইতোমধ্যে অধিকাংশ কৃষক ইরি-বোরো ধান কর্তন সম্পন্ন করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। 

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬