Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৭

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২৩:১৭

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর সাথে মিষ্টি কুমড়ার চাষ করে লাভবান হচ্ছেন কৃষক।যে জমিতে তারা আলু চাষ করেছেন সেই একই জমিতে মিষ্টি কুমড়া চাষ করে একদিকে যেমন খরচ কম তেমনি লাভ অনেক বেশি। 

    সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের ভাউলা পাড়া গ্রামের কুমড়া চাষী শাকিল বলেন, ৪ বিঘা জমিতে আলুর সাথে মিষ্টি কুমড়া চাষ করেছি। তবে এবার ফলন অনেক কম। চার বিঘায় ২০০থেকে ২২০ মন ফলন হতে পারে। চার বিঘায় ১ কেজি বীজ লেগেছে। ১ কেজি বীজ কিনেছি ২৫ হাজার টাকায়। তবে অতিরিক্ত শীতের কারণে অনেক বীজ নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়ার জন্য আলাদা জমি চাষ করতে হয় না। তাই মিষ্টি কুমড়া চাষে খরচ অনেক কম। সার, কীটনাশক, সেচ ও মজুরিসহ চার বিঘা জমিতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। আলুতে যে লোকশান হয়েছে সেটা মিষ্টি কুমড়ায় উঠে যাবে। আশা করছি খরচ বাদে ৪ বিঘায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।

    একই ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের সোহাগ রানা বলেন, গতবছর ২ বিঘা জমিতে অনিক-১

     জাতের মিষ্টি কুমড়া চাষ করে 

     ১২ হাজার টাকা লাভ করেছি। গত বছর দাম কম হওয়ার কারণে লাভও কম হয়েছিল। এবার পঞ্চাশ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। এবার ফলন কম। আলুতে লোকসান হলেও আশা করছি মিষ্টি কুমড়ায় লাভবান হতে পারব।

    সদর উপজেলার মাগুড়া

     ইউনিয়নের ধনীপাড়া গ্রামের কৃষক পরিতোষ বলেন, আমি সাড়ে ৩ বিঘা জমিতে আলুর সাথে মিষ্টি কুমড়া চাষ করেছি। আমি ৩৬০ টাকা মন দরে ১৭৫ মন কুমড়া ৬৩ হাজার টাকায় বিক্রি করেছি। যেগুলো বিক্রি করেছি খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ হবে। যেগুলো ক্ষেতে (জমিতে) আছে আশা করছি আরও ২০ মন হবে। আলুর সাথে চাষ করায় খরচ অনেক কম হয়েছে।

    কুমড়া ব্যবসায়ী ফয়সাল আলম বলেন, আমি কৃষকদের কাছ থেকে কুমড়া কিনে নেটের বা  প্লাস্টিকের বস্তায় ভরে রংপুর, বগুড়া শেরপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। শুরুতে ৮০০ থেকে ৮৫০ টাকা মন দরে কিনেছি। যতই দিন যাচ্ছে দাম ততই কমে যাচ্ছে। আমি কৃষকদের কাছ থেকে মণ হিসেবে কুমড়া কিনে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে পাঠাই। এতে মণ প্রতি ২০ টাকা করে কমিশন পাই। গত বছর দাম অনেক কম ছিল। তবে এবার দাম ভালো।

    পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মতিন বলেন, পঞ্চগড় জেলায় এবছর ১৮০হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।

    সাধারণত যে সমস্ত জমিতে আলু হয় আলু চাষের পরবর্তীতে কৃষকরা মিষ্টি কুমড়ার চাষ করেন। আলুতে যে মাত্রায় কৃষকরা সার ব্যবহার করেন সেই সার দিয়েই মূলত মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে।

    কিন্তু এবার বিরূপ আবহাওয়ার কারণে ফেব্রুয়ারির পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা চাষীদেরকে পরামর্শ দিয়েছি যাতে মিষ্টি কুমড়ার ডাল তারা ছাটাই করে। তা না হলে

    আলুতে যে অতিমাত্রায় সার প্রয়োগ করা হয়েছে সেই সার মিষ্টি কুমড়ার গাছ গ্রহণ করলে আরো অতিমাত্রায় ভেজিটেটিভ গ্রোথ হবে । ফলে মিষ্টি কুমড়ার ফুল ও ফল ধারণে বিঘ্নতা সৃষ্টি হবে। মাটিতে চাষ না করে মাচায় চাষ করলে আমরা বিরূপ আবহাওয়ার হাত থেকে এই ফসলকে রক্ষা করতে পারবো।

    বিষয়:
    পঞ্চগড়

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড়

    ২৭ ডিসেম্বর, ২০২৫
    পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
    ২৭ ডিসেম্বর, ২০২৫
    তেঁতুলিয়ায় ১জন ট্রাক চালককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড
    ১ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে ব‌ই বিতরণ অনুষ্ঠান
    ২ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
    ৩ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
    ১০ জানুয়ারী, ২০২৬
    বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬