পার্বতীপুরে সাংবাদিকদের মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের ও পিবিআই কর্তৃক প্রতিবেদন দাখিলের প্রতিবাদে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। স্থানীয় শহীদ মিনার রোডে বুধবার (২০ মে) সকাল ১০ টায় প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শ,আ,ম হায়দার (জনকন্ঠ), মামুনুর রশিদ, (আগামীর সময়), মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), আব্দুল জলিল (ইনকিলাব), ইফতেখার হাবিব (মোহনা টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ), আব্দুল্লাহ আল মামুন (মাইটিভি) প্রমুখ।
বক্তারা পিবিআই'র অতিরিক্ত ডিআইজি মাহাফুজ্জামান আশরাফ ও পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার কর্তৃক আদালতে তদন্ত প্রতিবেদন প্রত্যারের দাবী জানান। সেই সাথে মামলার বাদী মিজানুর রহমান মিজানকে অবান্চিত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, পার্বতীপুর প্রেসক্লাব নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে মিজানুর রহমান মিজান ০৮/০৯/২০২৫ তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা নং- ৬১৪/২৫।
আদালত ১১/১২/২০২৫ তারিখে দিনাজপুর পিবিআই কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহাফুজ্জামান আশরাফ ও পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার পার্বতীপুর প্রেসক্লাবে তদন্তে আসেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ