Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ জুন, ২০২৬ ১৯:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ জুন, ২০২৬ ১৯:১৯

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ জুন, ২০২৬ ১৯:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ জুন, ২০২৬ ১৯:১৯

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জিয়াউর রহমানের নিজ জন্মভূমি গাবতলী উপজেলার বাগবাড়িতে এই আয়োজন হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু একটি নাম নয় তিনি লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এই বাংলার মাটি ও মানুষের সাথে তিনি মিশে আছেন। বাংলাদেশের উন্নয়নে সকল খাতে তার অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গার্মেন্টস শিল্পের বিকাশ, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণসহ দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছিলেন তিনি। পিতার মতো একই রকম ভঙ্গুর অর্থনীতির দেশ সামলানোর দায়িত্ব পেয়েছেন তার সুযোগ্য সন্তান তারেক রহমান। অথচ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান সামান্য কয়েক মাসেই একের পর এক ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী প্রশংসিত হচ্ছেন। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তার জন্মভূমিতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, আজ যারা বিএনপির নেতৃত্বে রয়েছে কিংবা যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদের অধিকাংশই সাবেক ছাত্রদল কর্মী। ছাত্রদলের রাজনীতি আগামীর রাজনৈতিক পথ সুগম করে। তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীকে জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামী দিনে পথ চলার বিষয়ে অনুপ্রেরণা দেন। সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, গাবতলীর বাগবাড়িতে অবস্থিত জিয়াবাড়ি আবেগ ও অনুভূতির স্থান। এই বগুড়ার কৃতি সন্তান সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার হাত ধরে জন্ম হয়েছে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ ও দেশপ্রেমের পরিচয় দিয়ে গেছেন তিনি। তার শাসনামলেই ঘুরে দাঁড়িয়েছিল পিছিয়ে পড়া বাংলাদেশ। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন সমৃদ্ধ আগামীর সেই লক্ষ্যেই দেশে এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছিল। তার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে তাইতো তার নিজ জন্মভূমি বাগবাড়িতে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছিল ছাত্রদল যা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা সভায় তাদের নেতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে স্মরণ করাসহ সকল নেতাকর্মীকে অনুপ্রাণিত করা হয়েছে তার আদর্শকে ধারণ ও উপলব্ধি করার বিষয়েও। সভা পরবর্তী বগুড়ার সন্তান জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬