Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ১৩:১১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ১৩:১১

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    ক্রীড়াঙ্গণে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার- এমআর হাসান পলাশ

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ১৩:১১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ১৩:১১

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট। বুধবার বিকেলে রেলওয়ে বন্দর কৃষি সমবায় সমিতির উদ্যোগে এম আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি, সিলেট এবং রক্সি ফুটবল একাডেমি, গাবতলী। প্রধান অতিথি হিসেবে জমকালো এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। এ ধরনের আয়োজন তরুণীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে। তিনি বলেন, নারীদের পিছনে ফেলে কখনো একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সকল ক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার ও অংশগ্রহণ সমভাবে নিশ্চিত করতে হবে। দায়িত্ব নেয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গণের বিকাশে নানামুখী ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে নারী স্পোর্টস এর বিকাশে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তরুণ প্রজন্ম কে মাদক, অনলাইন জুয়া কিংবা অন্যান্য যেকোন অপকর্ম থেকে দূরে রাখতে তারা ছাত্রদলের উদ্যোগে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে ড্র করে। আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি-এর হয়ে গোল করেন মৌসুমী আক্তার ও আলেফা খাতুন। অন্যদিকে রক্সি ফুটবল একাডেমি-এর হয়ে গোল করেন মিম আক্তার (দুটি গোল)। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রানার্সআপ দলের খেলোয়াড় মিম আক্তারকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করা হয়। যদিও ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়, তবে টুর্নামেন্টে পয়েন্টে এগিয়ে থাকায় সিলেটের আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দল পায় ২০ হাজার টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি। অপরদিকে রানার্সআপ রক্সি ফুটবল একাডেমি দল পায় ১০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্সআপ ট্রফি। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক গাজী মাশকুরুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহম্মেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিম কামাল লিটন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌকির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপালী বেগম, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম ও সাবেক সদস্য সচিব ইউসুফ শাহ প্রমুখ। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি মিন্টু, সহকারী রেফারি আবু বক্কর ও সীমান্ত। প্রাণবন্ত এই আয়োজনে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬