Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২০:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২০:০৭

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২০:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২০:০৭

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে 
বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে বগুড়ায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিশেষ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীন থেকে পণ্য আমদানি করে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ কনফারেন্সের আয়োজন করে ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের বগুড়া শাখা। শনিবার শহরের মফিজ পাগলা মোড়ের রোচাস রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে প্রতিষ্ঠানটির মাধ্যমে পূর্বে চীন ভ্রমণ করা গ্রাহক এবং আসন্ন ১৪০তম ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের জন্য নিশ্চিত হওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। কনফারেন্সে চীনের ক্যান্টন ফেয়ার থেকে ব্যবসার জন্য উপযুক্ত পণ্য নির্বাচন, পণ্যের মান যাচাই এবং সরাসরি প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পণ্যের দাম নিয়ে দরদাম, চীন থেকে পণ্য ক্রয়, শিপমেন্ট ও বাংলাদেশে আমদানি প্রক্রিয়াসহ লাভজনকভাবে ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. শাহজালাল এবং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। তারা ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে কীভাবে সরাসরি প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় এবং নতুন পণ্যের সোর্সিং করা সম্ভব—সে বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেন। কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু মোত্তালিব মানিক, আমদানি ও রপ্তানিকারক আব্দুর রহমান, বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনাল এর পরিচালক রেদোয়ান রাকিবসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ সোর্সিং মার্কেট। বিশেষ করে ক্যান্টন ফেয়ারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়ীরা একই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পণ্য, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। ট্রাভেল গুরুসের পক্ষ থেকে জানানো হয়, তাদের উদ্যোগের লক্ষ্য শুধু ব্যবসায়ীদের চীন ভ্রমণে সহায়তা করা নয়; বরং পণ্য নির্বাচন, সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ ও দরদাম, পণ্য ক্রয় এবং বাংলাদেশে পণ্য নিয়ে আসার পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। তাদের প্রত্যাশা, এ ধরনের বিজনেস কনফারেন্সের মাধ্যমে বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তারা চীনের আন্তর্জাতিক মার্কেট সম্পর্কে বাস্তব ধারণা পাবেন এবং নতুন পণ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে সক্ষম হবেন।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬