শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন কলেজে নবীন বরণ
বগুড়ার শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে নবীন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুল তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের মন্টু, তমেজ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা বিএফএ সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বক্তব্য মোরশেদ মিল্টন বলেন, শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হিসেবে দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে আমরুল ইউনিয়নের আসাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে তিনি বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণের শুভ উদ্বোধন করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ