বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে ‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ও উপজেলা পরিষদ চত্বরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ আহসান হাবীব মাস্টার, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আহসান হাবিব লাবু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, সকল প্রকার ভাতা ও বেতন স্কেলের বৈষম্য দূরীকরনের দাবীতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষা অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি-