কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
মঙ্গলবার বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের তিনদিঘী বাজার ও কাউড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যবসায়ীরা হলেন, তিনদিঘী বাজারের আনোয়ার ট্রের্ডাসের মালিক আনোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৬ এর ১২(৩) ধারায় ৬ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন ও একই বাজারের আজমল ট্রের্ডাসের মালিক আজমল হোসেন লালটুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর সংশিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের কারদন্ডের আদেশ প্রদান করেন। এছাড়া একইদিনে ঐ ইউনিয়নের কাউড়া বাজারের ৩ ভাই ট্রেডার্সের মালিক সোহেল রানার ২০০৬ এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ১২(৩)ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান, সোহেল রানা সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।
ক্যাপসনঃ মঙ্গলবার বগুড়ার কাহালুর তিনদিঘী বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীর জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। প্রতিনিধিঃ

কাহালু (বগুড়া) প্রতিনিধি