কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির উদ্যোগে উপদেষ্টাগণকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির আয়োজনে অত্র সমিতির ৪ জন উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. শাজাহান আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ বৃক্ষরোপন সম্পাদক মো. আব্দুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা ও কাহালু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, অত্র সমিতির উপদেষ্টা এ্যাডভোকেট মো. আকরাম হোসেন, মো. আনোয়ারুল ইসলাম (আনোয়ার)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক মালিক কল্যাণ সমিতির
সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম সহ অত্র সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি