কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রসাশন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত দিবস/২৬ইং উপলক্ষে এক র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর ডাঃ সুমনা রানী বসাক, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপ-সহকারি প্রকৌশলী কাশফুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আয়শা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা আই সি টি আফিসার মো. রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল্লাহেল মাছুদ, পল্লী উন্নয়ন ব্যাংক কাহালু শাখার ব্যবস্থাপক মো. মাহফুজার রহমান, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি