Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • শুরু হচ্ছে মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৩:৪৪

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    শুরু হচ্ছে মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৩:৪৪

    শুরু হচ্ছে মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স

    নারীদের নিয়ে সারাবিশ্বে প্রায়ই নিয়মিত নানাবিধ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এর মাঝে নারীর রূপ ও সৌন্দর্য্য নিয়েই সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়। বাহ্যিক সৌন্দর্য্যের বাইরেও নারীর এক বিশেষ রুপ রয়েছে যা তাকে মাতা, দেবী, যোদ্ধা কিংবা নেত্রীর মতো বিভিন্নরুপে হাজির করেছে এই বিশ্বব্রহ্মাণ্ডে। একা নারী যেমন শ্রীময়ী আর শক্তিশালী তেমনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার ধর্মে গিয়ে নারী শ্রীময়ী ও সংসারের প্রধান শক্তি।

    নারীর এই বিশেষ দুই ভূমিকাকে সামনে রেখে অবিবাহিত ও বিবাহিত নারীদের নিয়ে এক নতুন প্রতিযোগিতার আয়োজন করে আসছে মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স। মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স মালয়েশিয়াতে স্থাপিত একটি সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান। যারা প্রতি বছর মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বিবাহিত ও অবিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। বিগত ৯ মে ২০১৯ তারিখে কুয়ালালামপুরে ‘মিস ও মিসেস মিলেনিয়াম ইউনিভার্স’ অনুষ্ঠিত হয়। যেখানে ‘মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স' হিসেবে বাংলাদেশের নাহিদ আহমেদ সুমিকো অংশগ্রহণ করেন এবং ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ওম্যান’ এবং ‘মোস্ট পপুলারিটি’ খেতাবে সম্মানিত হন। এর ধারাবাহিকতায় মিসেস নাহিদ আহমেদ সুমিকোকে মিলেনিয়াম ইউনিভার্সের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে নির্বাচন করা হয় এবং তার উদ্যোগে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। যার নাম ঠিক করা হয়েছে ‘মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’।

    এখানে বিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদাররা অংশ নিতে পারছেন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্নিস প্যারেসের ব্র্যান্ড ম্যানেজার রাহাত হোসেন চৌধুরী, মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম, মাই ফুডস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তাজওয়ার আজম, ম্যানেজিং ডিরেক্টর কর্ণেল সৈয়দ আরিফুল আজম (অব.), এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা মোহন খান, প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহসভাপতি সৈকত সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদা নাসরিন কলিসহ আরও অনেকেই।

    সবার মধ্যমনি হয়ে ছিলেন মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স নাহিদ আহমেদ সুমিকো। অনুষ্ঠানে বক্তারা জানান, ইতোমধ্যেই অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়েছে এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন রাউন্ড। এদিন ২৮ জনকে নির্বাচন করা হয়েছে। এখান থেকে সেরা বিজয়ী ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে, ২০২০ সালের মে মাসে।

    মিসেস নাহিদ আহমেদ সুমিকো বলেন, 'দেশের নারীর সৌন্দর্য্যকে বিশ্বময় ছড়িয়ে দিতেই এই প্রয়াস। প্রতিযোগিতায় একটু ভিন্নমাত্রা আনতে 'সেভ আওয়ার মাদার আর্থ’ স্লোগানে এর মূল বিষয়বস্তু ঠিক করা হয়েছে পরিবেশ রক্ষা। পৃথিবীর প্রতকূল পরিবেশ উন্নয়নে নারীর ভূমিকাকে শক্তিশালী করতে আমাদের এই প্লাটফর্ম কাজ করবে।'

    মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্সের আয়োজক ‘সুমিকো স্পার্ক এন্টারটেইনমেন্ট’ এবং স্পন্সর ‘মাই ফুডস লিমিটেড’।  প্রসঙ্গত, মিসেস নাহিদ আহমেদ সুমিকো সম্প্রতি গ্লোবাল ইন্টারন্যশনাল সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসাবেও নির্বাচিত হন। ব্যক্তিজীবনে চার সন্তানের জননী মিসেস নাহিদ আহমেদ সুমিকো একজন সফল উদ্যোক্তা। তিনি ‘সুমিকো স্পার্ক এন্টারটেইনমেন্ট’ -এর প্রতিষ্ঠাতা, যেটি মালয়েশিয়ায় অবস্থিত। রেস্টুরেন্ট, ফ্যাশন হাউজ ‘ফ্যাশন ফ্লেভার’ ও ‘ফ্লেভার ইন’-এরও প্রতিষ্ঠাতা তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬