Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • আনুশকাকে কোহলির ‘বিশেষ উপহার’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৩

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    আনুশকাকে কোহলির ‘বিশেষ উপহার’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৩

    আনুশকাকে কোহলির ‘বিশেষ উপহার’

    এমন বিস্ফোরক ইনিংস খেলার জন্য এর চেয়ে ভালো দিন হয়তো আর পেতেন না বিরাট কোহলি! বুধবার ছিল কোহলির দ্বিতীয় বিবাহবার্ষিকী। এদিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক খেলেন ২৯ বলে অপরাজিত ৭০ রানের বিস্ফোরক ইনিংস।

    ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সিরিজ জয়ের পর কোহলি জানালেন, এই ইনিংসটা বিবাহবার্ষিকীতে স্ত্রী আনুশকা শর্মাকে তার ‘বিশেষ উপহার’। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এটা ছিল বিশেষ ইনিংস। আজই ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এটা তাই বিশেষ উপহার। আমার খেলা সেরা ইনিংসগুলোর মধ্যে এটা অন্যতম।’

    সিরিজের প্রথম ম্যাচে ৫০ বলে ক্যারিয়ার সেরা ৯৪ রানের ইনিংস খেলার পর কোহলি বলেছিলেন, তিনি এমন ক্রিকেটার নন যিনি বল উড়িয়ে দর্শক মাতাতে ব্যাটিংয়ে নামেন। অথচ শেষ ম্যাচে ৭০ রানের ইনিংসে কোহলি ৪টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৭টি। প্রত্যেকটা যদিও ক্রিকেটীয় শট।

    কীভাবে এমন বিধ্বংসী ইনিংস খেললেন তিনি? কোহলির জবাব ‘আমার ভিন্ন কিছু করে দেখানোর সুযোগ ছিল। যেটা আমি সাধারণত করি না। রাহুলকে একটা দিক ধরে রাখতে বলেছিলাম। আর দ্রুত রান করার দায়িত্বটি নিতে চেয়েছিলাম আমি।’

    রাহুল ৫৬ বলে খেলেন ৯১ রানের ঝড়ো ইনিংস। আরেক ওপেনার রোহিত শর্মা ৩৪ বলে করেন ৭১। দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ১৩৫ রান। কোহলি  প্রশংসা করেছেন রোহিত-রাহুলের উদ্বোধনী জুটির।

    ‘আত্মবিশ্বাস অর্জনের জন্য আপনাকে এটাই করতে হবে। যেটা রোহিত ও রাহুল করেছে। ওরা যেভাবে খেলেছে সেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচগুলোয় শুরুতে ব্যাট করার সময় দ্বিধা কাজ করত; বড় শট খেলব কি খেলব না। এই ম্যাচে রোহিত ও রাহুল দ্বিধাবোধ করেনি’- বলেন ভারত অধিনায়ক।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬