Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১

    সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ

    বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলেছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

    বলিউডের ৮৩ বছরের এই প্রবীণ পরিচালক এরইমধ্যে মাঠে নেমেছেন। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই। এ সংক্রান্ত কাজ, শূটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল বুধবার ঢাকায় এসেছেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। জানা গেছে বঙ্গবন্ধুর এই বায়োপিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা তৌকীর আহমেদ। 

    শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে সোহরাওয়ার্দী চরিত্রের জন্য পোশাকের মাপ দেন তৌকীর। বঙ্গবন্ধুর বায়োপিকে তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারে বিশেষ সংযোজন বলে মনে করছেন তৌকীর আহমেদ।

    তিনি বলেন, 'আমি খুবই আনন্দিত। এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছি। বঙ্গবন্ধু সংশ্লিষ্ট যে কোনোকিছুই ভালো লাগে। তার জীবন নিয়ে নির্মিত সিনেমায় তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্র করতে পারাটা তো বিশেষ কিছু। যারা এই সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটা আনন্দের ব্যাপার হলো কাছে থেকে কিংবদন্তি চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের কাজ দেখার সুযোগ পাবো।

    এদিকে জানা গেছে, শ্যাম বেনেগালের পরিচালনায় এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে কাজ করবেন অভিনেত্রী দিলারা জামান। এছাড়া বাকী চরিত্র এখনো নিশ্চিত হয়নি। চলছে যাচাই বাছাই।

    তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেল, বঙ্গবন্ধুর চরিত্রসহ ছবির অধিকাংশ চরিত্রের জন্য বাংলাদেশ থেকে শিল্পী নেয়া হচ্ছে। বঙ্গবন্ধু চরিত্রেও থাকবেন বাংলাদেশের অভিনেতা। কিছু চরিত্রে বলিউড ও কলকাতার শিল্পীদের দেখা যাবে। ভারতবর্ষের বাইরের কিছু চরিত্রও এ ছবিতে পাওয়া যাবে। প্রথমদিকে ছবিতে ইংরেজিতে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে এটি বাংলা ভাষায় নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা ভাষায় নির্মিতব্য চলচ্চিত্রটির হিন্দি সাব-টাইটেল থাকবে।

    বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত।

    বায়োপিকটি নির্মাণে পরিচালক শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন তারই শিষ্য বলিউডের আরেক নামী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন বলিউডের বহু সফল ছবির দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি। ছবির শিল্পনির্দেশনার দায়িত্ব পেয়েছেন ভারতীয় ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর বা শিল্পীদের পোশাক-পরিচ্ছদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬