Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:৫১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:৫১

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:৫১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৫:৫১

    নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়াল ‘আ লেটার অব পোস্টমাস্টার’

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার এর বিখ্যাত চরিত্র রতনকে কেন্দ্র করে নিরিক্ষাধর্মী  একটি গল্প  নিয়ে নির্মিত হচ্ছে পোস্টমাস্টারের সিক্যুয়্যাল  ‘আ লেটার অব পোস্টমাস্টার’ নামে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণ করছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন।

    নির্মাতা সুপিন বর্মন জানান, ২০১৬ সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টার অবলম্বনে নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোস্টমাস্টার। সে সময় চলচ্চিত্রটি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয় এবং দুটি উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে। পোস্টমাস্টারের সফলতা এবং একজন ক্ষুদে দর্শকের অনুরোধে গল্পের মূল চরিত্র রতনকে  কেন্দ্র করে একটি নিরিক্ষাধর্মী গল্প নিয়ে এইবার  নির্মাণ করছেন  ‘ আ লেটার অব পোস্টমাস্টার।

    পোস্টমাস্টার গল্পে  দেখা যায় যে, পোস্টমাস্টার  বদলি হয়ে কলকাতায় চলে যাওয়ার মধ্যদিয়ে পোস্টমাস্টার চলচ্চিত্রের সমাপিÍ ঘটে। পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতনের কি ঘটে তা আর দর্শক জানেননা। অনাথ মেয়ে রতনের প্রতি দর্শকের দারুণ এক ভালবাসার জায়গা তৈরি হয় ফলে আগ্রহ জাগে রতনের পরবর্তী জীবন যাপন সম্পর্কে জানতে। সেই ভালবাসার মমতায় জড়িত এক ক্ষুদে দর্শকের অনুরোধে চলচ্চিত্রটির সিক্যুয়াল নির্মাণ করছেন নির্মাতা। তিনি জানান,  বৈশালি নামের  ৯ বছরের একটি শিশু পোস্টমাস্টার চলচ্চিত্রটি দেখে তার মায়ের কাছে জানতে চেয়েছিলো যে,  পোস্টমাস্টার দাদাবাবু কলকাতায় চলে যাওয়ার পর রতনের কি হয়েছিল ? মা তেমন কোন উত্তর দিতে পারেননি। পরবর্তীতে সেই শিশু দর্শকের মা আমাকে ফোন করে বলেন পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতনের জীবনে কি ঘটে তা নিয়ে যদি একটি চলচ্চিত্র নির্মাণ করেন তবে তাঁর ছোটমেয়ে খুব খুশি হত। এমন এক প্রস্তাবের মধদিয়ে রতনের পরবর্তী ঘটনার এক কাল্পনিক গল্প নিয়ে আমরা ভাবতে শুরু করি এবং নানাভাবে রতনের  অনুসন্ধান চালাাই। সেই অনুসন্ধানী নিরিক্ষাধর্মী  ভাবনার জায়গা থেকেই নির্মিত হচ্ছে ‘ আ লেটার অব পোস্টমাস্টার’। 

    অনুসন্ধানী এই গল্পে আমরা দেখতে পারবো পোস্টমাস্টার কলকাতায় চলে যাওয়ার  ঠিক চার বছর পর কলকাতা থেকে  রতনের নামে একটি চিঠি আসে, যেখানে রতনকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন পোস্টমাস্টার কিন্তু ততক্ষণে রতন বিয়ের পিড়িতে, এরপর রতন বিয়ে করেছিলো নাকি কলকাতায় গিয়েছিল  তা দেখতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন । গত ২৩  মে  চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ।

    চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি, আনান, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, উৎপল দত্ত, নিভা রাণী সরকার,  মিজানুর রহমান ,শাহাদাত হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটির কারিগরি সহযোগিতা প্রদান করছে ‘অরীতি ক্রিয়েশন্স’  এবং প্রযোজনা করছে ‘ মৌনতা অডিও ভিজ্যুয়্যাল লিমিটেড। চলচ্চিত্রটি আগামি ২২ শে শ্রাবণ মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা সুপিন বর্মন।

     

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬