Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ভিকি-ক্যাটরিনার আইনি বিয়ে সম্পন্ন, অপেক্ষা মালা বদলের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    ভিকি-ক্যাটরিনার আইনি বিয়ে সম্পন্ন, অপেক্ষা মালা বদলের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪

    ভিকি-ক্যাটরিনার আইনি বিয়ে সম্পন্ন, অপেক্ষা মালা বদলের

    ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ, কেউই এখনও মুখ খুলে কিছু বলেননি বিয়ের ব্যাপারে। তবে তাদের বিয়ের গুঞ্জনটা প্রবলভাবেই ছড়িয়ে পড়েছে। যদিও কয়েক দিন আগে ভিকির চাচাতো বোন দাবি করেন, এই বিয়েটা হচ্ছে না।

    কিন্তু এবার আর কোনো সন্দেহের অবকাশ রইল না। কারণ ভিকি-ক্যাটের বিয়ের খবরটা নিশ্চিত করেছেন একজন জেলা প্রশাসক। তার নাম রাজেন্দ্র কিশন। তিনি রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক। ওই জেলারই একটি বিলাসবহুল রিসোর্টে হবে ভিক্যাটের বিয়ে।

    যেহেতু ভিআইপি বিয়ে, তাই নিরাপত্তা নিয়ে তোড়জোড় চলছে ওই এলাকায়। সার্বিক আয়োজন নিয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) একটি বৈঠক করেছেন জেলা প্রশাসক। এরপর তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘যেসব অতিথি বিয়ের অনুষ্ঠানে আসবেন, তাদের প্রত্যেককে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হবে এবং ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হতে হবে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে সাম্প্রতিক করোনা টেস্টের রিপোর্ট। বিয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির গাড়িতে বিশেষ স্টিকার থাকতে হবে।’

    ভিকি ও ক্যাটরিনার বিয়েতে কতজন অতিথি থাকবেন, এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। সেই কথাও নিশ্চিত করলেন প্রশাসক রাজেন্দ্র। তিনি বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে ১২০ জন অতিথি আসবেন। তাদের প্রত্যেককে কোভিড বিধি-নিষেধ মেনেই চলতে হবে।’

    সাওয়াই মাধোপুর জেলার অন্তত ৪৫টি হোটেলে ভিকি-ক্যাট বুকিং দিয়েছেন বলে জানা যায়। যাতে সেখানে অতিথিরা থাকতে পারেন। প্রত্যেক অতিথির আলাদা কোড নাম দেওয়া হয়েছে। যাতে বাইরের মানুষ বুঝতে না পারে, কে কোথায় আছেন।

    এদিকে বিয়ের অনুষ্ঠানস্থলেও রাখা হচ্ছে কড়া নিরাপত্তা ও গোপনীয়তা। জানা গেছে, অতিথিরা কোনো ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। বিয়ের আয়োজন, ঠিকানা এসব নিয়ে বাইরের কারও সঙ্গে কথাও বলতে পারবেন না।

    ভিকি ও ক্যাটরিনা দু’বছর হলো প্রেম করছেন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্রের দাবি, শুক্রবারই আইন মোতাবেক বিয়েটা সেরে ফেলেছেন এই যুগল। এখন কেবল ধর্মীয় রীতিতে মালা বদলের পালা। সেটা হতে যাচ্ছে আগামী ৯ ডিসেম্বর।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬