Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে মজলেন মাধবন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৫:০৮

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে মজলেন মাধবন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৫:০৮

    হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে মজলেন মাধবন

    জন্মদিনে অনুরাগীদের বিশেষ চমক দিলেন হৃতিক রোশন। সোমবার প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর ফিল্মি কেরিয়ারের ম্যাগনাম অপাস ‘বিক্রম বেদা’র লুক। রক্তাক্ত চেহারা। কপালে ফেটে মুখ বয়ে ঝরে পড়ছে রক্ত। মুখ ভর্তি দাঁড়ি। এলোমেলো চুল। চোখে রোদচশমা। বলিউডের গ্রীক গড়-এর এমন অবতার দেখে মুগ্ধ হয়েছেন আর মাধবন। যিনি কিনা আসল তামিল ছবিতে অভিনয় করেছিলেন। অতঃপর হৃতিক লুক প্রকাশ করার পর তাঁর প্রশংসা করতেও পিছপা হলেন না দক্ষিণী অভিনেতা।

    উল্লেখ্য, এই সিনেমার সুবাদেই বছর কুড়ি বাদে, আবার বড়পর্দায় একফ্রেমে দেখা যাবে সাইফ আলি খান এবং হৃতিক রোশন জুটিকে। ২০০২ সালে এশা দেওলের ‘না তুম জানো না হাম’ ছবিতে দেখা গিয়েছিল বলিউডের এই দুই সুপারস্টারকে। বক্স অফিসে সেই ছবি লাভের মুখ দেখতে না পারলেও সিনেদর্শকরা এবার ফের সেই নস্ট্যালজিয়ায় ফেরার আশায় বুক বেঁধেছেন। কারণ, অ্যাকশন-প্যাকড সুপারহিট তামিল ছবি ‘বিক্রম-বেধা’র হিন্দি রিমেক হতে চলেছে। আর সেই বলিউডি ভার্সনেই অভিনয় করবেন সইফ-হৃতিক। সোমবার নিজের জন্মদিনে সেই ছবির লুক-ই সামনে আনলেন হৃতিক।

    প্রসঙ্গত, তামিল ছবি ‘বিক্রম-বেধা’তে অভিনয় করেছিলেন দক্ষিণী দুই ডাকসাইটে অভিনেতা আর মাধবন এবং বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। সোমবার হৃতিকের লুক দেখে মাধবন বললেন, “আরে এই তো বেধা। আমি এই সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ ভাই হৃতিক রোশন।”

    ২০১৭ সালে বড়পর্দা তথা বক্স অফিস কাঁপিয়েছিল তামিল এই অ্যাকশন-থ্রিলার। পৌরাণিক কাহিনি ‘বেতাল পচ্চিশি’র বিক্রম-বেতালের গল্প নিয়েই তৈরি হয়েছিল সেই সিনেমা। নেপথ্যে পরিচালকজুটি পুষ্কর-গায়েত্রী। এবার সেই সুপারহিট ছবিকেই বলিউডি ফরম্যাটে আনা হবে সইফ আলি খান ও হৃতিক রোশনের হাত ধরে। এখনও অবধি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিক্রম-বেধা’। তবে অতিমারীর কোপে প্রেক্ষাগৃহে ওই সময়ে ধরা দেবেন কিনা সইফ-হৃতিক জুটি, তা বলবে সময়ই।

    এক গ্যাংস্টার এবং একজন পুলিশ অফিসারের ইঁদুর-বিড়াল দৌঁড় দেখানো হয়েছিল ছবিতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অসত্যের উপর সত্যের জয়, সেই বার্তাকেই ট্যুইস্টের মোড়কে হাজির করেছিলেন পরিচালক-জুটি। যেখানে মাধবন অভিনয় করেছিলেন পুলিশের চরিত্রে এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল এক গ্যাস্টারের ভূমিকায়। শেষমেশ কাহিনি মোড় নেয় অন্যদিকে। এবার দক্ষিণের সেই রোমাঞ্চকর কাহিনিই বলিউডে আসছে নয়া মোড়কে। হিন্দি রিমেকের পরিচালনাতেও রয়েছেন পুষ্কর-গায়েত্রী।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬