Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • বাগদান সারলেন বেন-জেনিফার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:২০

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    বাগদান সারলেন বেন-জেনিফার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:২০

    বাগদান সারলেন বেন-জেনিফার

    হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের ভক্তদের জন্য সুখবর। এক বছর মন দেওয়া-নেওয়ার পর ফের একবার বাগদানের কাজটি সম্পন্ন করলেন এই তারকা জুটি।

    জেনিফার লোপেজ তার ফ্যান নিউজলেটার জেলো.কম’র মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তার অনামিকায় সবুজ রঙের একটি হীরার আংটি দেখা গেছে।

    অন্যদিকে, ৫২ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে হলিউডের এই গায়িকা-অভিনেত্রী জানান, “ঘোষণাটি দেওয়ার জন্য দারুণ উচ্ছ্বসিত।”

    জেলো.কম-এ জেনিফার লোপেজ যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাকে তার অনামিকায় থাকা সবুজ রঙের হীরার আংটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে বাজছে রোম্যান্টিক মিউজিক আর ভয়েসওভারের মাধ্যমে হলিউডের এই তারকাকে বলতে শোনা গেছে, ‘তুমি নিখুঁত।’

    এ সপ্তাহের শুরুতেই বেন-জেনিফারের বাগদানের খবরটি পাওয়া যায়, যখন জেনিফার তার অনামিকায় ওই সবুজ রঙের হীরার আংটি পরে তার ১৪ বছর বয়সী মেয়ে এমিকে নিয়ে শপিং করতে বেরিয়েছিলেন। তখনই তার হাতে থাকা আংটি পাপারাজ্জিদের নজরে আসে।

    ২০০২ সালে ‘গিগলি’ ছবিতে অভিনয়ের সময় একে অপরের প্রেমে পড়েন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। ২০০৩ সালে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিলো। এমনকি তারা সেসময় বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন বলে শোনা গিয়েছিলো। কিন্তু ২০০৪ সালে হঠাৎ সম্পর্কের ইতি টানেন তারা।

    জেনিফার লোপের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর ২০০৫ হলিউড অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। এই তারকা দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। তবে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

    অন্যদিকে, ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ। কিন্তু ১০ বছর পর তার সঙ্গে সংসার জীবনের ইতি টানেন হলিউডের এই অভিনেত্রী। সাবেক এই দম্পতির যমজ সন্তান রয়েছে।

    মার্ক অ্যান্থনির আগে ক্রিস জাডের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার লোপেজ। তার আগে অভিনেতা-প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন জেলো।

    মার্ক অ্যান্থনির সঙ্গে বিচ্ছেদের পর অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন জেনিফার। কিন্তু ২০১৭ সালে সেই সম্পর্কেরও ইতি টানেন তিনি।

    গত বছরের ২৪ জুলাই ছিলো জেনিফার লোপেজের ৫২তম জন্মদিন। আর বিশেষ সেই দিনটিতেই বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬